উত্তরঃ

বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল আঁশ জাতীয় ফসল (যেমন- তুলা ও পাট)।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণ হলো অধিক জনসংখ্যা। আয়তনের তুলনায় দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য কৃষি জমি ব্যবহার করা হচ্ছে। ফসলি জমিতে গড়ে উঠছে বড় বড় দালানকোঠা, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান। এজন্য বাংলাদেশের কৃষি জমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের '?' চিহ্নিতস্থানে 'কৃষি'কে নির্দেশ করা হয়েছে।
মানব সমাজের ইতিহাস শুরু হয়েছে কৃষি কাজের মাধ্যমে। কৃষিকে কেন্দ্র করেই পরিবার ও সমাজের সূত্রপাত। মানুষের খাদ্য, বস্ত্র, আবাসন, চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদা মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। কৃষি আমাদের সকল প্রকার ও সুষম খাবারের চাহিদা পূরণ করে। পরিবেশবান্ধব ও স্বাস্থ্য রক্ষায় উপযোগী বলে আঁশ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে।
কৃষিকাজের মাধ্যমে উৎপন্ন তুলা, পাট, পশুর চামড়া, পশম ইত্যাদি বস্তু তৈরিতে ব্যবহৃত হয়। বাসস্থান এমনকি আসবাবপত্র নির্মাণ সামগ্রীও কৃষির অবদান। স্বাস্থ্য রক্ষায় খাদ্যের পাশাপাশি চিকিৎসা সামগ্রীর যোগান দেয় কৃষি। পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও পরিবেশবান্ধব বলে উদ্ভিদজাত ঔষধের কোনো বিকল্প নেই। কাগজ, কালি ও শিক্ষার উপকরণ সরবরাহ করে কৃষি। কৃষিকাজকে কেন্দ্র করে পল্লিগীতি, কবিগান, যাত্রাপালা কিংবা নবান্ন উৎসবের উদ্ভব যা জীবনকে আনন্দময় করে তোলে।
অতএব বলা যায়, উদ্দীপকে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন মৌলিক ও মানবিক চাহিদা পূরণকারী ব্যবস্থা হিসেবে কৃষিকে বোঝানো হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের বিষয়টি হলো 'কৃষি' যা বাদ দিলে আমাদের আধুনিক সভ্যতা পুরোপুরিভাবে অচল।

আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য একান্ত প্রয়োজন। আর এই খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করে কৃষি। দানা, আঁশ, ফল, সবজি, মসলা থেকে শুরু করে মাছ, মাংসের চাহিদাও পূরণ করে কৃষি। মাটি, বাঁশ, কাঠ, পাতা ব্যবহার করে মানুষ তার বাসস্থান গড়ে তোলে। পাট, ধইঞ্চা, অড়হর ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পাট, চা ইত্যাদি অর্থকরী ফসল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। স্বাস্থ্য রক্ষায় ঔষধি গাছের চাহিদা ব্যাপক। ভেষজ, আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসা আমাদের দেশে প্রসার লাভ করেছে। বিভিন্ন প্রকার কাঠ, তুলা, আগর ইত্যাদি উদ্ভিদ এবং পশুর চামড়া, শিং, হাড় ইত্যাদি শিল্পের কাঁচামালও কৃষি বৈচিত্রের অংশ। কৃষিকে ভিত্তি করে এভাবে শিল্পায়ন ও নগরায়ন গড়ে উঠেছে। আধুনিক সভ্যতার বিকাশে সব ধরনের উপাদানের উৎস হলো কৃষি।
সুতরাং বলা যায়, কৃষিকে বাদ দিয়ে আধুনিক সভ্যতা যে অচল তা যুক্তিযুক্ত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
164

কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে। মানব সমাজের ইতিহাস এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে। মানুষের খাদ্য, বস্ত্র, আবাসন ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। জীবনকে নিরাপদ ও আনন্দঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলেছে। এর মধ্য দিয়েই নানা পরিবেশে নানা আঞ্চলিক ও জাতিগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে। উৎপাদন কর্মকান্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রমে ঐ মানবগোষ্ঠীর সংস্কৃতি হিসেবে গণ্য হয়েছে। কৃষি ও সংস্কৃতির এই আন্তঃসম্পর্কই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা -
  • পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করতে পারব;
  • বিজ্ঞানভিত্তিক কৃষি এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতার সম্পর্ক স্থাপন করতে পারব;
  • কৃষি পরিবেশ ও ঋতু পরিবর্তনের সাথে কৃষি উৎপাদনের সম্পর্ক স্থাপন করতে পারব;
  • কৃষির বৈচিত্র্যপূর্ণ উৎপাদন বর্ণনা করতে পারব;
  • সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কৃষি মৌসুমের সম্পর্ক তৈরি করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ ২টি উপায়ে, যথা-পশুপাখি শিকার অথবা ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
455
উত্তরঃ

কতদিনের দৈর্ঘ্যের তারতম্যের কারণে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল জন্মায়। কিন্তু কলা সব ঋতুতে জন্মায়, কারণ দিনের দৈর্ঘ্যের তারতম্য কলার ফুল ধারণের ওপর কোন প্রভাব ফেলে না। তাই কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
451
উত্তরঃ

উদ্দীপকে রফিকের কৃষিজ সম্পদ বলতে একটি ছোট্ট বসতবাড়ি, ভর মাঝারি আকারের পুকুর ও ৫০ শতাংশ ফসলি জমি ছিল।

রফিক তাঁর চাচার পরামর্শমতো কৃষিজ সম্পদ সঠিকভাবে ব্যবহারের দ উদ্যোগ নেন। তিনি পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদিত মাছের ৬ মাধ্যমে তাঁর পরিবারের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হয়। অতিরিক্ত মাছ নয় তিনি বাজারে বিক্রি করেন, যার ফলে তাঁর অর্থনৈতিক সংকট দূর হয়। পরবর্তীতে রফিক তাঁর জমিতে ঋতুভিত্তিক ও লাভজনক ফসলের চাষাবাদ ২ শুরু করেন। এক্ষেত্রেও পারিবারিক খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি জন অতিরিক্ত ফসল বিক্রি করে তিনি বাণিজ্যিকভাবে লাভবান হন।

অর্থাৎ, রফিক উল্লিখিত উপায়ে তাঁর কৃষিজ সম্পদের বহুমাত্রিক ব্যবহার জন করে লাভবান হয়েছিলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
314
উত্তরঃ

রফিক তাঁর পুকুরে মাছ চাষ ও ৫০ শতাংশ জমিতে ফসল আবাদের উদ্যোগ নেন।

ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করতে গিয়ে বাংলাদেশের কৃষি জমি, নদনদী ও খালবিল ভরাট হয়ে যাচ্ছে। ফলে দেখা দিচ্ছে খাদ্য ও পুষ্টির ঘাটতি। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৮০ গ্রাম আমিষের প্রয়োজন অথচ আমরা বর্তমানে গড়ে মাত্র ২১ গ্রাম আমিষ পেয়ে থাকি। রফিকের পুকুরে মাছ চাষ করার উদ্যোগ তাঁর পরিবারের সদস্যদের আমিষের চাহিদা পূরণ করবে। এছাড়াও অতিরিক্ত মাছ বাজারে বিক্রির ফলে তার অর্থনৈতিক সংকট দূর হবে এবং দেশে মাছের মোট উৎপাদনের সাথে সেটা যোগ হবে। এই বাড়তি উৎপাদন দেশের খাদ্য ও পুষ্টির ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে। জমি পতিত না রেখে যথাযথভাবে ব্যবহারের ফলে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।

সুতরাং, রফিকের কৃষিজ সম্পদ ব্যবহারের উদ্যোগগুলো যুক্তিযুক্ত ও সময়োপযোগী।   

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
253
উত্তরঃ

পরিবার হলো মানব সমাজের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
খাদ্যসহ সার্বিক নিরাপত্তার প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার। পরিবারসমূহ স্নেহ, ভালোবাসা, নৈতিকতা ও দায়িত্ববোধ দিয়ে সুরক্ষিত।
এছাড়া বয়স ও সক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
440
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews