উত্তরঃ

দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক (Excise Duties) বলা হয়।

উত্তরঃ

সরকার মানবশক্তির উন্নয়নের জন্য শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রচুর অর্থ ব্যয় করে।

সরকার মানবসম্পদ তৈরির লক্ষ্যে শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, নারী শিক্ষার উন্নয়ন, ছাত্র- ছাত্রীদের মেধা বিকাশে বৃত্তি চালু এবং উচ্চশিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করে। দেশকে সামনে এগিয়ে নিতে প্রযুক্তি খাতেও সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হয়। সুতরাং বলা যায়, আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেই সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে অর্থ ব্যয় করে।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত 'X' দেশের বাজেটটি একটি সুষম বাজেট। কারণ এক্ষেত্রে প্রত্যাশিত আয় (৫০,০০০ কোটি টাকা) ও ব্যয় (৫০,০০০ কোটি টাকা) সমান।

কোনো নির্দিষ্ট বছরে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে তাকে সুষম বাজেট বলে। এ বাজেটে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় ধরা হয় বলে দেশে মুদ্রাস্ফীতি হওয়া বা দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। এর ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে।
উদ্দীপকের ছকে লক্ষ করা যায়, ২০১৬-১৭ অর্থবছরে 'X' দেশের বাজেটে প্রত্যাশিত আয় ৫০,০০০ কোটি টাকা এবং প্রত্যাশিত ব্যয় ৫০,০০০ কোটি টাকা। এক্ষেত্রে আয় - ব্যয় = ০, যা সুষম বাজেটকে নির্দেশ করে। কাজেই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বাজেটটি একটি সুষম বাজেট।

উত্তরঃ

Y' দেশে বর্ণিত বাজেটটি ঘাটতি বাজেট, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মঙ্গলজনক।

উদ্দীপকের 'Y' দেশটিতে সরকারের প্রত্যাশিত আয় ২৫,০০০ কোটি টাকা হলেও প্রত্যাশিত ব্যয় ৩০,০০০ কোটি টাকা। এখানে আয়ের চেয়ে ব্যয় অনেকটাই বেশি, যা ঘাটতি বাজেটকে নির্দেশ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধনের অভাব পুরনো সমস্যা। এটি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এ অবস্থায় ঘাটতি বাজেট ও সরকারি ঋণ গ্রহণ উন্নয়নের ক্ষেত্রে সমর্থনযোগ্য।

সাম্প্রতিককালে বাংলাদেশ সরকারের দেশ পরিচালনার ব্যয় অনেক বেড়েছে। 'কর থেকে প্রাপ্ত রাজস্ব' দিয়ে এ ব্যয় মেটানো সম্ভব নয়। তাছাড়া - রয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপুল উন্নয়ন প্রকল্পের ব্যয়ভার। এটি • সরকারি রাজস্ব আয় দ্বারা পূরণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে সরকার ঘাটতি বাজেট প্রণয়ন করে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণগ্রহণ, নতুন নোট ছাপানো, সরকারি সঞ্চয় ইত্যাদির মাধ্যমে বাজেটের এ ঘাটতি পূরণের চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রেই অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, সরকারি অর্থের অপচয়, উন্নয়ন প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়িত না হওয়া ইত্যাদি কারণে ঘাটতির পরিমাণ বৃদ্ধি পায়। তারপরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং মাথাপিছু আয় ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির স্বার্থে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে 'Y' দেশের মতো ঘাটতি বাজেট প্রণয়ন অধিক মঙ্গলজনক।

68

বাংলাদেশ সরকারের দেশের প্রশাসন পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, বিদেশি আক্রমণ থেকে দেশ রক্ষা এবং জনকল্যাণমূলক বহুবিধ কার্যাবলি সম্পাদনের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থ সংস্থানের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ আয় করতে হয়। নির্দিষ্ট সময়ের সম্ভাব্য সরকারি আয়-ব্যয়ের হিসাব বিবরণীকে বাজেট বলে । আর এসব বিষয়ের আলোচনা সরকারি অর্থব্যবস্থায় হয়ে থাকে ।

Related Question

View All
উত্তরঃ

ভূমির মালিকানা অধিকার ভোগের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয় তাকে ভূমি রাজস্ব বলে।

225
উত্তরঃ

সম্পূরক শুল্ক হলো একটি পরোক্ষ কর। বিশেষ অবস্থায় এটি ধার্য করা হয়।

অনেক সময় কিছু দ্রব্যসামগ্রীর ওপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপ করেও পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করা যায় না। তখন এসব কর ও শুল্কের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়। এটি সম্পূরক শুল্ক হিসেবে পরিচিত। যেমন- সিরামিক টাইলসের ওপর আরোপিত শুল্ক। সম্পূরক শুল্ক বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস।

2.2k
উত্তরঃ

ইসরাতের দেওয়া অতিরিক্ত অর্থ ছিল মূল্য সংযোজন কর বা VAT, যা সরকারের কর রাজস্বের একটি উৎস।

উৎপাদনের বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে ভ্যাট বা মূল্য সংযোজন কর বলে।
এটি একটি পরোক্ষ কর। দেশীয় ও আমদানিকৃত পণ্য সামগ্রী ও সেবাকর্মের উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট হারে (১৫%) এ কর ধার্য করা হয়। সাধারণত ফার্মের মোট বিক্রয়মূল্য থেকে বিভিন্ন উপকরণের ক্রয়মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তার সাথে ভ্যাটের হার দিয়ে গুণ করলে মূল্য সংযোজন কর পাওয়া যায়। অর্থাৎ, মূল্য সংযোজন কর = (মোট উৎপাদন মূল্য মোট উপকরণ মূল্য) VAT হার। VAT আরোপের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ কর রাজস্ব আদায় করে থাকে যা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না।

উদ্দীপকে লক্ষ করা যায়, ইসরাত পণ্যের প্রকৃত মূল্যের সাথে অতিরিক্ত কিছু অর্থ প্রদান করে, যা ছিল ভ্যাট। এটি তার কৃত পণ্যের ক্রয়মূল্যের ওপর নির্দিষ্ট পরিমাণে ধার্য করা হয়েছে, যা সে চাইলেও ফাঁকি দিতে পারবে না। অর্থাৎ উক্ত অর্থ প্রদানে সে আইনগতভাবে বাধ্য। তাই বলা যায়, ইসরাতের প্রদত্ত অতিরিক্ত অর্থ হলো মূল্য সংযোজন কর বা VAT, যা সরকারের কর রাজস্বের একটি অন্যতম উৎস।

177
উত্তরঃ

রাষ্ট্রায়ত্ত শিল্পের লভ্যাংশ হলো কর বহির্ভূত রাজস্বের একটি উৎস এবং মূল্য সংযোজন কর হলো কর রাজস্বের উৎস। তবে উভয় উৎসই সরকারি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সরকার নিজস্ব মালিকানাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান (যেমন- ব্যাংক, বিমা কোম্পানি এবং অ-আর্থিক প্রতিষ্ঠান প্রভৃতি) থেকে বছর শেষে বিপুল পরিমাণ লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে, যা অ-কর রাজস্বের অন্তর্ভুক্ত। লভ্যাংশ ও মুনাফা থেকে ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ সরকারের আয় হলো ২,২৪১ কোটি টাকা, যার একটি উল্লেখযোগ্য পরিমাণ আসে রাষ্ট্রায়ত্ত শিল্পের লভ্যাংশ থেকে।

অন্যদিকে, মূল্য সংযোজন কর বা ভ্যাট হচ্ছে কর রাজস্বের প্রধান উৎস। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন করা পর্যন্ত বিভিন্ন স্তরে যে মূল্য যুক্ত হয়, তাকে মূল্য সংযোজন কর বলে। ২০১৮-১৯ অর্থবছরে এ উৎস থেকে বাংলাদেশ সরকারের আয় হয়েছে ১,০৪,৫৫৪ কোটি টাকা। বর্তমানে প্রায় দেশি-বিদেশি ৩০টি খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।

বাংলাদেশ সরকার জনকল্যাণ, প্রশাসন পরিচালনা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। কাজেই বলা যায়, রাষ্ট্রায়াত্ত শিল্পের লভ্যাংশ এবং মূল্য সংযোজন কর অর্থ সংগ্রহের দুটি আলাদা উৎস হলেও উভয়ই বাংলাদেশ সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

154
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাবের বিবরণীকে বাজেট বলে।

343
উত্তরঃ

অর্থনীতির যে শাখা সরকারের আয়, ব্যয় ও ঋণ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

সরকার কোন কোন উৎস থেকে কীভাবে এবং কোন নীতিতে অর্থ সংগ্রহ করে সে অর্থ কীভাবে বরাদ্দ করা হবে তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। সরকারি আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় সাধনের সমস্যা ছাড়াও সরকারের আয়-ব্যয় নীতি ও কার্যক্রম কীভাবে অর্থনীতির বিভিন্ন খাতকে প্রভাবিত করে তা সরকারি অর্থব্যবস্থায় বিশ্লেষণ করা হয়।

339
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews