Tautoneme হলো জীবের এক ধরনের নামকরণ যেখানে Genus নাম ও Species নাম উভয়ের Spelling একইরকম যেমন: ভারতীয় কোবরার বৈজ্ঞানিক নাম Naja naja হয়ে থাকে।
শ্রেণিবিন্যাস করার সময় জীবদেরকে বিভিন্ন স্তরে স্থাপন করতে হয়। ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত শ্রেণিবিন্যাসে ৭টি প্রধান স্তর রয়েছে। এই ৭টি স্তর হলো- i. জগৎ, ii. পর্ব, iii. শ্রেণি, iv. বর্গ, v. গোত্র, vi. গণ ও vii. প্রজাতি। এই সাত স্তরবিশিষ্ট অনুক্রমিক শ্রেণিবিন্যাস কাঠামোই হলো লিনিয়ান হায়ারার্কি।
উদ্দীপকের প্রাণীগুলো হলো A-Loa loa, B-Scypha এবং C-Macrobrachium যেগুলো যথাক্রমে Nematoda, Porifera এবং Arthropoda পর্বের অন্তর্ভুক্ত।'
Porifera পর্বের বৈশিষ্ট্য-
i. এই পর্বের প্রাণীরা বহুকোষীয়, তবে কোষগুলো সুবিন্যস্ত নয়।
ii. এদের অস্টিয়া ও অস্ক্যুলাম নীমক ছিদ্রযুক্ত থাকে।
iii. এদের দৈহিক কাঠামো স্পিকিউল এবং স্পঞ্জিন দ্বারা গঠিত।
iv. পরিণত প্রাণীরা নিশ্চল অর্থাৎ কোন অবকাঠামোতে স্থায়ীভাবে আটকে থাকে।
v. পানি প্রবাহের জন্য এদের বিশেষ নালিকাতন্ত্র রয়েছে।
Nematoda পর্বের বৈশিষ্ট্য-
i. দেহে নেমাটোসিস্ট ধারণাকারী বিশেষ ধরনের অসংখ্য নিডোসাইট কোষ থাকে।
ii. দেহকোষ এপিডার্মিস ও এন্ডোডার্মিস নামের দুটি স্তরে বিন্যস্ত, যার মাঝে মেসোগ্লিয়া নামক অকোষীয় পদার্থ থাকে।
Arthropoda পর্বের বৈশিষ্ট্য-
i. দেহ সন্ধিযুক্ত উপাজাবিশিষ্ট, দ্বি-পার্শ্বীয় প্রতিসম, খন্ডায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত।
ii. মস্তকে একজোড়া বা দুজোড়া অ্যান্টেনা ও সাধারণত একজোড়া পুঞ্জাক্ষি থাকে।
iii. বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত।
বউদ্দীপকের A, B এবং C প্রাণীগুলো যথাক্রমে Nematoda, Porifera এবং Arthropoda পর্বের অন্তর্ভুক্ত। অর্থাৎ এরা সকলেই নন-কর্ডাটা।
ভার্টিব্রেটদের সাথে উক্ত প্রাণীগুলোর বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন-
i. ভার্টিব্রেটদের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর মেরুদণ্ড থাকে। উত্ত প্রাণীগুলোর ক্ষেত্রে মেরুদণ্ড অনুপস্থিত।
ii. ভার্টিব্রেটদের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক ও সুষুম্না কান্ড গঠন করে, কিন্তু উক্ত প্রাণীগুলোর ক্ষেত্রে তা হয় না কেননা তাদের স্নায়ুরজ্জু অনুপস্থিত।
iii. ভার্টিব্রেটদের এন্ডোস্টাইল থাকে যা পরবর্তিতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। উক্ত প্রাণীগুলোতে এন্ডোস্টাইল থাকে না।
iv. ভার্টিব্রেটদের হৃৎপিণ্ড অঙ্কীয়দেশে অবস্থান করে। উক্ত প্রাণীগুলোর ক্ষেত্রে হৃৎপিণ্ড সাধারণত পৃষ্ঠীয়দেশে থাকে।
Related Question
View Allঅক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণিদেহের বিভিন্ন অংশের বিভাজন প্রকৃতিই হলো প্রতিসাম্যতা।
আন্তর্জাতিক নিয়মানুসারে কোনো জীবের নামকরণে প্রথমে 'গণ' নাম এবং পরে 'প্রজাতি' নাম প্রয়োগ করে দুই শব্দের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। এক্ষেত্রে শব্দদ্বয় হবে ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens। এক্ষেত্রে প্রথম শব্দটি গণ এবং দ্বিতীয় শব্দটি প্রজাতি নির্দেশ করে। অপরদিকে, জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি নামের তিনটি পদ ব্যবহার করে জীবের যে নামকরণ করা হয় তাই ত্রিপদ নামকরণ। যেমন: Corvus splendens protegatus। এটি মূলত শ্রীলঙ্কান কাক। উপপ্রজাতি protegatus শ্রীলঙ্কায় কাকের আবাসস্থল নির্দেশ করে।
উদ্দীপকের X, Y ও Z চিহ্নিত প্রাণী তিনটি যথাক্রমে Platyhelminthes, Nematoda এবং Arthropoda পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীগুলোতে ভিন্ন ভিন্ন ধরনের সিলোম পাওয়া যায়। নিচে এটি ব্যাখ্যা করা হলো-
প্রাণিদেহে এক ধরনের বিশেষ গহ্বর লক্ষ করা যায়, যা সিলোম নামে পরিচিত। বিভিন্ন পর্বের প্রাণীতে এই সিলোম একেক ধরনের হয়ে থাকে। Platyhelminthes পর্বের প্রাণীদের দেহে সিলোমের পরিবর্তে ভূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে। তাই এই পর্বের প্রাণীদের অ্যাসিলোমেট বলা হয়। আবার Nematoda পর্বের প্রাণীদের দেহে যে ধরনের সিলোম দেখা যায় সেটি হচ্ছে স্যুডোসিলোমেট। এক্ষেত্রে এই পর্বের প্রাণীদের ভূণীয় পস্ফুিটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনো পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। Arthropoda পর্বের প্রাণীরা আবার ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত হয়। এক্ষেত্রে এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে মেসোডার্ম থেকে উদ্ভূত সিলোম সম্পূর্ণরূপে বেষ্টিত থাকে।
তাই বলা যায় যে, উদ্দীপকের X ; Y ও Z চিহ্নিত পর্বের প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের সিলোম পাওয়া যায়।
উদ্দীপকের Y চিহ্নিত প্রাণীটি হচ্ছে Ascaris lumbricoides এবং Z চিহ্নিত প্রাণীটি হচ্ছে Periplaneta americana যা যথাক্রমে Nematoda ও Arthropoda পর্বের অন্তর্ভুক্ত। এই দুইটি পর্বের মধ্যে Arthropoda পর্বের প্রাণীরা অধিক উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলো-
Nematoda পর্বের প্রাণীদের দেহ অখণ্ডকায়িত ও অপ্রকৃত সিলোমবিশিষ্ট কিন্তু Arthropoda পর্বের প্রাণীদের দেহ খণ্ডকায়িত; সুনির্দিষ্ট অঞ্চলায়নবিশিষ্ট এবং প্রকৃত সিলোমবিশিষ্ট। Nematoda পর্বের প্রাণীদের মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবৃত্ত থাকে। কিন্তু Arthropoda পর্বের প্রাণীদের মুখছিদ্র রূপান্তরিত্ জটিল প্রকৃতির মুখোপাঙ্গ দ্বারা পরিবৃত্ত থাকে যা তাদের খাদ্যগ্রহণের সাথে অভিযোজিত। আবার Nematoda পর্বের প্রাণীদের দেহে কোনো শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নেই। কিন্তু এদের তুলনায় Arthropoda পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র উপস্থিত যা মুক্ত প্রকৃতির এবং হৃৎপিন্ড, ধমনি ও হিমোসিল নিয়ে গঠিত। ট্রাকিয়া, ফুলকা ও বুকলাং এর মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। এই বৈশিষ্ট্যগুলো Arthropoda-কে Nematoda-র চেয়ে উন্নত হওয়াকে নির্দেশ করে।
অর্থাৎ উপরের উল্লিখিত বৈশিষ্ট্য থেকে এটি সহজেই বোঝা যায় যে, উন্নত গঠন এবং বিভিন্ন অঙ্গের উপস্থিতির কারণে Arthropoda পর্বের: প্রাণীরা Nematoda পর্বের প্রাণীদের থেকে অধিক উন্নত।
নেফ্রিডিয়া হলো এক ধরনের প্যাঁচানো নালিকা যা Annelida পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ।
Diploblastic বা দ্বিস্তরী এবং Triploblastic বা ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
| দ্বিস্তরী প্রাণী | ত্রিস্তরী প্রাণী |
| i. এদের দেহের কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোর্ডাম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে। | i. এদের দেহের কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামক তিনটি স্তরে বিন্যস্ত থাকে। |
| ii. এদের এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে। | ii. মেসোগ্লিয়া নেই। |
| iii. কোষগুলো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না। | iii. ভূণস্তরের কোষগুলো বিভিন্ন টিস্যু, অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। |
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
