উত্তরঃ

মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।

উত্তরঃ

মুক্তিযুদ্ধে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হযেছিল

উত্তরঃ

সর্বশেষ বাংলাদেশী এভারেস্ট জয় করেন বাবর আলী।

উত্তরঃ

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

উত্তরঃ

টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়েছিল

উত্তরঃ

ওরা এগারো জন চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম

উত্তরঃ

জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।

উত্তরঃ

বাংলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর।

উত্তরঃ

ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফেড নোবেল।

উত্তরঃ

বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত

উত্তরঃ

মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা ৮ নম্বর সেক্টরের অধীনে ছিল

উত্তরঃ

২০০০ সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে

উত্তরঃ

DNA এর পূর্ণরূপ হলো Deoxyribonucleic Acid.

উত্তরঃ

অবরোধবাসিনী বইয়ের লেখক বেগম রোকেয়া।

উত্তরঃ

সম্প্রতি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

উত্তরঃ

Friday for future পরিবেশবাদী আন্দোলন

উত্তরঃ

কম্পিউটারের RAM এর পূর্ণরুপ Random Access Memory.

উত্তরঃ

বিশ্বের প্রথম ধুমপানমুক্ত হিসেবে ঘোষিত দেশ ভুটান।

উত্তরঃ

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ( এডিবি ) হল একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাঙ্ক যা 19 ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দফতর 6 ADB অ্যাভিনিউ, মান্দালুয়ং , মেট্রো ম্যানিলা 1550, ফিলিপাইনে অবস্থিত

উত্তরঃ

Delta Plan 2100 বাংলাদেশের সাথে নেদারল্যান্ডস দেশের যৌথ উদ্যোগে গৃহিত হয়েছে

186

রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

  • রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন।
  • তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়।
  • ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবপ্রভা' পত্রিকায়।
  • তার নামানুসারে 'রোকেয়া হল' নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল আছে।
  • ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি ১৬ মার্চ, ১৯১১ সালে 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' ও ১৯১৬ সালে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি) প্রতিষ্ঠা করেন।
  • তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে মারা যান।

বেগম রোকেয়ার উপন্যাস দুটি 'পদ্মরাগ' (১৯২৪), 'Sultana's Dream'- এটি ইংরেজিতে লেখা।

সুলতানার স্বপ্নঃ

বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'সুলতানার স্বপ্ন' গ্রন্থটি ইংরেজি 'Sultana's Dream' শিরোনামে রচিত। এখানে মূল চরিত্র Sultana একজন অবরুদ্ধা নারী। গৃহের চতুষ্কোণ হচ্ছে তার বিচরণ ও কর্মক্ষেত্র, বাইরের সকল সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার তার ছিল না। তিনি স্বপ্ন দেখেন, তিনি তার বোন সারার মতো অপরিচিতা এক নারীর সাথে অন্তঃপুর ত্যাগ করে উন্মুক্ত প্রকৃতির মধ্যে ফুল-বাগান দেখতে বের হয়েছেন যাকে স্বপ্নরাজ্য 'Lady Land' বলা হয়েছে। এ গ্রয়ে রোকেয়া একটি নারীবাদী স্বপ্নরাজ্য বা ইউটোপিয়ার বর্তনা দিয়েছেন। এ কল্পরাজ্যে সমাজের সকল কর্মকাণ্ডে নারীর হবেন প্রধান চালিকাশক্তি আর পুরুষরা হবেন গৃহবনী এখানে থাকবে না কোন অপরাধ, প্রচলিত থাকার 'ভালোবাসা ও সত্যের' ধর্ম।

বেগম রোকেয়ার গদ্যগ্রন্থসমূহঃ

'মতিচুর' (১ম খণ্ড- ১৯০৪, ২য় খণ্ড- ১৯২২ 'অবরোধবাসিনী' (১৯৩১)।

রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ 'নিরীহ বাঙালি' 'চাষার দুক্ষু', 'অর্ধাঙ্গী'।

পদ্মরাগ (উপন্যাস)রোকেয়া সাখাওয়াত হোসেন
পদ্ম-গোখরো (গল্প)কাজী নজরুল ইসলাম
পদ্মাবতী (নাটক)মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী (কাব্য)আলাওল
পদ্মাবতী (সমালোচনামূলক)সৈয়দ আলী আহসান
পদ্মানদীর মাঝি (উপন্যাস)মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)আবু জাফর শামসুদ্দীন

Related Question

View All
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) ছিলেন ভারতীয় উপমহাদেশে, বিশেষত বাঙালি মুসলিম সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীশিক্ষার প্রসারে এক অবিস্মরণীয় নাম। তার বিখ্যাত হওয়ার প্রধান কারণসমূহ নিম্নরূপ:

  • নারীশিক্ষার প্রসার: তিনি মুসলিম মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেন। ১৯০৯ সালে ভাগলপুরে এবং ১৯১১ সালে কলকাতায় 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' প্রতিষ্ঠা তার দূরদর্শী চিন্তাভাবনার ফসল ছিল।
  • সাহসী সাহিত্যকর্ম: তার লেখনীর মাধ্যমে তিনি সমাজের গোঁড়ামি, কুসংস্কার, অবরোধপ্রথা এবং নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 'সুলতানার স্বপ্ন', 'অবরোধবাসিনী', 'মতিচূর' ইত্যাদি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যা নারীর মুক্তি ও স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করে।
  • সমাজ সংস্কার: তিনি কেবল লেখনীতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং বাস্তবেও নারীর অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান এবং সমাজে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য কাজ করেছেন। তিনি 'আঞ্জুমান-এ-খাওয়াতিন-এ-ইসলাম' (মুসলিম মহিলা সমিতি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

তার অসামান্য অবদান বাঙালি নারী সমাজে নবজাগরণ এনেছিল এবং আধুনিক নারী আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল, যার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

Satt AI
Satt AI
1 week ago
287
উত্তরঃ

কম্পিউটারের মেমরি (Memory) ব্যবস্থায় RAM (Random Access Memory) এবং ROM (Read Only Memory) উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মৌলিক প্রকৃতি ও কার্যকারিতার মধ্যে বেশ কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, যা নিচে একটি সারণীর মাধ্যমে ব্যাখ্যা করা হলো:

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             
বৈশিষ্ট্য (Feature)RAM (র‍্যাম)ROM (রম)
পুরো নাম (Full Name)Random Access MemoryRead Only Memory
প্রকৃতি (Nature)এটি একটি Volatile (উদ্বায়ী) মেমরি।এটি একটি Non-volatile (অনুদ্বায়ী) মেমরি।
ডেটা সংরক্ষণ (Data Storage)অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। কম্পিউটার চালু থাকাকালীন ডেটা ও প্রোগ্রাম লোড করে।স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে। গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল ও ফার্মওয়্যার (Firmware) থাকে।
ডেটা পরিবর্তন (Data Modification)ডেটা পড়া (Read) এবং লেখা (Write) উভয়ই করা যায়, অর্থাৎ ডেটা পরিবর্তনযোগ্য।সাধারণত শুধু ডেটা পড়া যায়; ডেটা লেখা বা পরিবর্তন করা কঠিন বা বিশেষ পদ্ধতির প্রয়োজন।
গতি (Speed)ROM-এর চেয়ে অনেক দ্রুত কাজ করে।RAM-এর চেয়ে ধীর গতিসম্পন্ন।
বিদ্যুৎ চলে গেলে (Power Off)বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এতে সংরক্ষিত সমস্ত ডেটা হারিয়ে যায়।বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এতে সংরক্ষিত ডেটা অক্ষত থাকে।
ব্যবহার (Usage)অপারেটিং সিস্টেম (Operating System), অ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application Program) এবং বর্তমান কাজের ডেটা লোড করার জন্য ব্যবহৃত হয়।কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় বুটস্ট্র্যাপ নির্দেশাবলী (Bootstrap Instructions) এবং বায়োস (BIOS) বা ইউইএফআই (UEFI) ফার্মওয়্যার সংরক্ষণ করে।
ক্ষমতা (Capacity)সাধারণত GB (গিগাবাইট)-এর এককে পরিমাপ করা হয় (যেমন: 4GB, 8GB, 16GB)।সাধারণত MB (মেগাবাইট)-এর এককে পরিমাপ করা হয় (যেমন: 4MB, 8MB, 16MB)।
উদাহরণ (Examples)DRAM (Dynamic RAM), SRAM (Static RAM)।PROM (Programmable ROM), EPROM (Erasable PROM), EEPROM (Electrically Erasable PROM)।

সংক্ষেপে, RAM একটি দ্রুত, অস্থায়ী কার্যকারী মেমরি যা কম্পিউটারকে বর্তমান কাজগুলো সম্পাদন করতে সাহায্য করে, অন্যদিকে ROM একটি ধীর, স্থায়ী মেমরি যা কম্পিউটার চালু করার জন্য অপরিহার্য মৌলিক নির্দেশাবলী সংরক্ষণ করে।

Satt AI
Satt AI
2 weeks ago
319
উত্তরঃ

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। 

সেক্টর ২ঃ কুমিল্লা, নোয়াখালী, আখাউড়া, ভৈরব, ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষিণে ছিল এ সেক্টরের সদরদপ্তর।

849
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews