উত্তরঃ

ইন্টিগ্রেটেড সার্কিট হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত থাকে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

দূর-দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে 'অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক কারণ-
১. একটি অপটিক্যাল ফাইবারের মধ্যদিয়ে একসঙ্গে প্রায় 2000 টেলিফোন সংকেত সঞ্চালন করা যায়।
২. এর মধ্যদিয়ে পাঠানো সংকেতের তীব্রতার প্রায় কোনো পরিবর্তন হয় না।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

উদ্দীপকের ১নং চিত্রটি একটি p-n জংশন ডায়োড। এটি একমুখীকারক হিসেবে কাজ করে অর্থাৎ AC কে DC তে রূপান্তর করে। p-n জংশন ডায়োডের p প্রান্ত কোয়ের ধনাত্মক প্রান্তের সাথে এবং প্রান্ত কোষের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তখন । টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলো কোষের ঋণাত্মক প্রান্তের বিকর্ষণে p টাইপ অর্ধপরিবাহীতে এবং p টাইপ অর্ধপরিবাহীর হোল কোষের ঋণাত্মক প্রান্তের আকর্ষণে টাইপ অর্ধপরিবাহীতে পরিবাহিত হয়। অর্থাৎ p-n জংশন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। কিন্তু p-n জংশন ডায়োডকে যদি কোষের সাথে উল্টো করে সংযুক্ত করা হয় তথা p-n জংশন ডায়োডের p প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং n প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়। তখন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না।

অর্থাৎ p-n জংশন ডায়োডটি একদিকে তড়িৎ প্রবাহে অনুমতি দেয় তথা একমুখী কারক হিসাবে কাজ করে।
অতএব, ১নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করলে ইহা AC কারেন্টে DC কারেন্টে রূপান্তর করে।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

উদ্দীপকের ২নং চিত্রের যন্ত্রটি একটি ট্রানজিস্টর। এটিকে বর্তনীতে সংযুক্ত করে সিগন্যালকে বিবর্ধিত করা যায়।
বিশ্লেষণ: n-p-n ট্রানজিস্টরকে বিবর্ধক হিসেবে ব্যবহার করতে বেস
ও এমিটারের মধ্যে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় এবং কালেক্টর ও এমিটারের মধ্য থেকে আউটপুট নেয়া হয়। এসি সিগন্যাল ভোল্টেজ উৎস ছাড়াও এখানে একটি ব্যাটারি (VaB) ইনপুট সার্কিটে ব্যবহার করা হয়। এই ডি.সি. ভোল্টেজকে বলা হয় 'বায়াস ভোল্টেজ' এবং এর মান এমন হয় যেন এসি সিগন্যালের ঋণাত্মক অর্ধেকের সময়ও এমিটার বেস জাংশন সম্মুখ ঝোঁকে থাকে।

এমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ঋণাত্মক অর্ধাংশের সময় জাংশনটির সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে প্রবাহিত হয় এবং কালেক্টরের প্রবাহ বৃদ্ধি পায়। এই বর্ধিত কালেক্টর প্রবাহ কালেক্টরের ভার রোধ R₁ তে অধিক পরিমাণে বিভব পতন ঘটায়। সিগন্যালের ঋণাত্মক অর্ধাংশের জন্য এমিটার বেস জাংশনের সম্মুখ ঝোঁক কমে যায়। ফলে কালেক্টরে প্রবাহের মাত্রাও কমে যায়। কালেক্টরে প্রবাহ কম হওয়ায় বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হবে। এভাবে ২নং চিত্রের যন্ত্রটি সিগন্যালকে বিবর্ধিত করে।

SATT Team
SATT Team
8 months ago
92

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews