DNA হলো এক ধরনের নিউক্লিক এসিড যা ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ।
মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের এ বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমেই এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চারিত হয়। মিতুর দাদির চোখের রং-এর প্রকৃতি নিয়ন্ত্রণকারী জিন বংশানুক্রমে মিতুর দেহেও সঞ্চারিত হয়েছে। তাই মিতুর চোখের রং তার দাদির মতো হয়েছে।
উদ্দীপকে 'X' দ্বারা মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপকে বুঝানো হয়েছে। টেলোফেজ ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। নিচে টেলোফেজ ধাপটি বর্ণনা করা হলো-
১. কোষের দুই মেরুতে আগত অপত্য ক্রোমোজোমগুলো পুনরায় পানি শোষণ করে সরু ও লম্বা হয়।
২. নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে।
৩. প্রাণিকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়।
নিউক্লিয়াস গঠিত হয়। ৪. কোষের দুই মেরুতে অবস্থানরত অপত্য ক্রোমোজোমকে ঘিরে
৫. এ ধাপে স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়।
৬. শেষ পর্যায়ে বিষুবীয় অঞ্চল বরাবর একটি কোষপ্লেট সৃষ্টির মাধ্যমে কোষপ্রাচীর গঠিত হয়। ফলে মাতৃকোষটিতে প্রবর্তীতে দুটি অপত্য কোষের জন্ম হয়।
উদ্দীপকে Y হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। এ প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। এ প্রক্রিয়ার মাধ্যমেই বংশগতির ধারা অব্যাহত থাকে। প্রক্রিয়াটি নিচে বিশ্লেষণ করা হলো-
মিয়োসিস কোষ বিভাজনের ফলে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। আর এই ক্রোমোজোমই বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ক্রোমোজোমের DNA অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহে বৈশিষ্ট্যগুলো পুরুষাণুক্রমে বহন করে। ফলে সৃষ্ট জীবদেহে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই বংশগতির এ ধারা অব্যাহত থাকে। ফলে সৃষ্ট জীবদেহে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে এবং মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই তা অব্যাহত থাকে।
পরিশেষে বলা যায় মিয়োসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে এবং বংশগতির ধারা অব্যাহত থাকে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!