X ও Y দুটি মৌল এরা দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ও সপ্তম মৌল। Z অপর একটি মৌল যার অবস্থান X মৌলটির ঠিক নিচে।
উদ্দীপকের X ও Y মৌলগুলো যথাক্রমে বোরন (B) ও ফ্লোরিন (F) যারা একই পর্যায়ের অন্তর্ভুক্ত। B হতে F পর্যন্ত মোট B, C, N, O ও F এই পাঁচটি মোল ২য় পর্যায়ে অবস্থিত।
একই পর্যায়ে অবস্থিত এ মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার কমতে থাকবে ও আয়নিকরণ শক্তির মান বাড়তে থাকবে কারণ-
পর্যায় সারণিতে একই পর্যায়ে যতই বাম হতে ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক সংখ্যা ততই বৃদ্ধি পায়। মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ একই সাথে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ এবং মৌলের বহিঃস্থ স্তরে ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি। কিন্তু একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নতুন স্তর যুক্ত না হওয়ায় নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ কর্তৃক ঋণাত্মক ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তে থাকে এবং পরমাণুর আকার কমতে থাকে। ফলে পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি অর্থাৎ আয়নিকরণ শক্তির মানও বেশি হতে পারে। অতএব উদ্দীপকের B হতে F মৌলগুলোর আকারের তারতম্য ঘটবে।
উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় B হতে F মৌলগুলোর মধ্যে B এর আকার সবচেয়ে বড় এবং F এর আকার সবচেয়ে ছোট অর্থাৎ মৌলগুলোর আকারের ক্রম হলো-
B>C>N>O>F
এখানে উল্লেখ্য যে, N-এর 2p3 অর্ধপূর্ণ অরবিটালের অধিক স্থিতিশীলতার জন্য এর আয়নিকরণ শক্তি ০-অপেক্ষা কিছু বেশি হয়। ফলে মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম হলো-
B
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!