X ও Y দুটি মৌল এরা দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ও সপ্তম মৌল। Z অপর একটি মৌল যার অবস্থান X মৌলটির ঠিক নিচে।
উদ্দীপকে Z মৌলটি হলো অ্যালুমিনিয়াম (Al), যা ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে AICI3 গঠন করে। Al ও CI এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :
AlCl3 যৌগ গঠনকালে AI পরমাণু তার বহিঃস্থ স্তরের তিনটি ইলেকট্রন ত্যাগ করে Al3+ গঠন করে এবং তিনটি CI পরমাণু এই তিনটি ইলেকট্রন গ্রহণ করে CI গঠন করে। পরবর্তীতে Al3+ ও CI- একত্রিত হয়ে আয়নিক যৌগ AICI3 উৎপন্ন করে।
আবার, উদ্দীপকে X ও Y মৌল দুটি যথাক্রমে বোরন (B) ও ফ্লোরিন (F)। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :
B ও F পরস্পরের সাথে বিক্রিয়াকালে তিনটি F পরমাণু একটি B পরমাণুর সাথে বহিঃস্থ স্তরেরর ইলেকট্রন শেয়ার করে সমযোজী যৌগ BF, গঠন করে।

উপরিউক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে, Z মৌল (AI) ও ক্লোরিন (CI) এর যৌগটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় তথা আয়নিক। কিন্তু (X) মৌল (B) ও Y মৌল (F) এর যৌগটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় তথা সমযোজী।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!