পাসওয়ার্ড কী? পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
পাসওয়ার্ড হলো এক ধরনের তালা যা কম্পিউটার কিংবা আইসিটি যন্ত্রের তথ্যের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা ব্যবহৃত হয়। এ তালার নামই পাসওয়ার্ড।
পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো:
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এখন সবখানে। অফিস-আদালতে কাজ করতে, তথ্যাদি সংরক্ষণ করতে কিংবা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন আইসিটি যন্ত্রে তথ্য রাখা হয়। এছাড়া আমাদের ব্যক্তিগত সকল তথ্য যেমন ব্যাংক একাউন্ট, আয়করের হিসাব, চাকরির বিভিন্ন তথ্য প্রভৃতি নানা উপাত্ত ও তথ্য ডিজিটাল উপায়ে সংরক্ষণ করা হয়। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন পৃথিবীর যেকোনো প্রান্তের কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারি। তথ্য আদান-প্রদান করতে পারি। তেমনি যেকেউ আমাদের যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। এর ফলে আমাদের ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। এছাড়া আমাদের ব্যবহৃত আইসিটি যন্ত্রসমূহ সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। তাই এ ইন্টারনেট নেটওয়ার্কিং ব্যবস্থায় অন্যরা আমাদের সফটওয়্যারেরও ক্ষতি সাধন করতে পারে। আবার আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনের তথ্য যেকেউ চুরি করতে পারে। ইন্টারনেটে রাখা বিভিন্ন প্রয়োজনীয় এবং ব্যক্তিগত তথ্য হ্যাকার দ্বারা আক্রান্ত হতে পারে। আর তাই এসব তথ্য এবং সফটওয়্যারের নিরাপত্তা - রক্ষার্থে পাসওয়ার্ড ব্যবহারের কোনো বিকল্প নেই। পাসওয়ার্ড ব্যবহারে আমরা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। তাই বলা যায় তথ্যের নিরাপত্তায় পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম।
তোমার এক বন্ধু প্রায়ই কম্পিউটারে গেমস খেলে। এতে তার কী কী ক্ষতি হতে পারে? ব্যাখ্যা কর।
কম্পিউটারের সাধারণ ট্রাবলশ্যুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ' – উক্তিটি যুক্তিসহ ব্যাখ্যা কর।
মনে করো তোমার কম্পিউটার ভাইরাস কর্তৃক আক্রান্ত হয়েছে- এক্ষেত্রে তুমি তোমার কম্পিউটার কীভাবে ভাইরাসমুক্ত করবে? ব্যাখ্যা কর।
কম্পিউটার ভাইরাসমুক্ত রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়?
ভাইরাস-এর নামকরণ করেন কে? আইসিটি যন্ত্রগুলোকে ভাইরাসমুক্ত রাখতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়- ব্যাখ্যা কর।
ট্রাবল শুটিং কী? পাঁচটি ট্রাবলশুটিং এর বর্ণনা দাও।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?