নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কতদিনে ছিল?

Created: 7 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

১৮২০ এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য নয় এবং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ১৮২০ সাল অধিবর্ষ।

সুতরাং ১৮২০ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল।

7 months ago

অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী

অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। ৪ দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। তবে খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবেনা, তবে যদি ৪০০ দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে।

অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে যা অন্যান্য বছরের ২৮ দিনের চেয়ে ১ দিন বেশি। আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা ৩৬৬।

নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কতদিনে ছিল?

(১) ১৯১৮ (২) ১৯৮৪ (৩) ১৮২০

২০১৮ সালের ৩রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল? (উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করি)

সাল গণনার কয়েক রকম উপায় রয়েছে:

ধারাবাহিক ১০ বছরের সময়কাল হলো ১ দশক 

ধারাবাহিক ১২ বছরের সময়কাল হলো ১ যুগ 

ধারাবাহিক ১০০ বছরের সময়কাল হলো ১ শতাব্দী

প্রথম শতাব্দী শুরু হয়েছিল ১ সালে যা ২০০০ বছরেরও আগের কথা। আমরা বর্তমানে ২১ শতাব্দীতে রয়েছি যা ২০০১ সালে শুরু হয়েছে।

নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দীর?

(১) ১৯৪৫ (২) ১৩০০ (৩) ১৮৯৯

Content added By

Related Question

View More

১৮০০ 

১৮০০ এর একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য এবং সংখ্যাটি ৪০০ দ্বারা বিভাজ্য নয়। 

সুতরাং; ১৮০০ সাল অধিবর্ষ ছিল না।

অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে যা অন্যান্য বছরের ২৮ দিনের চেয়ে ১ দিন বেশি। আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা ৩৬৬।

 

১৯০০

১৯০০ এর একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য এবং সংখ্যাটি ৪০০ দ্বারা বিভাজ্য নয়।

সুতরাং ১৯০০ সাল অধিবর্ষ ছিল না।

 

২০০০ সাল

২০০০ এর একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য এবং সংখ্যাটি ৪০০ দ্বারা বিভাজ্য।

সুতরাং ২০০০ সাল অধিবর্ষ ছিল।

 

১৯১৮ এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য নয় এবং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ ১৯১৮ সাল অধিবর্ষ নয়।

সুতরাং ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাস ২৮ দিনে ছিল।

 

১৯৮৪ এর একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য নয় এবং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।

অর্থাৎ ১৯৮৪ সাল অধিবর্ষ।

সুতরাং ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল।

২০১৮ সালের ১লা জানুয়ারি সোমবার ছিল। ১লা জানুয়ারির ৪০ দিন বা (৭০৫ + ৫) দিন পরের দিন শনিবার ছিল।

২০১৮ সালের জানুয়ারি মাসের ১ তারিখ ছিল সোমবার।

আমরা জানি, জানুয়ারি মাস = ৩১ দিন

৩রা ফেব্রুয়ারি = ৩ দিন

মোট দিন = ৩১ + ৩ = ১+ (৪× ৭) + ৫

যেহেতু প্রতি ৭ দিন পরপর ঐ বার ফেরত আসে।

সুতরাং ১ + (৪ x ৭) = ২৯ তারিখও সোমবার ছিল।

এর ৫ দিন পর অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি ছিল শনিবার।

6 .

১৬০০ এবং ১৭০১ সালে কোন শতাব্দী ছিল?

Created: 7 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago

ষোড়শ শতাব্দী শুরু হয়েছিল ১৫০১ সালে। ১৫০১ সাল থেকে ১৬০০ সাল পর্যন্ত ছিল ষোড়শ শতাব্দী।
সুতরাং ১৬০০ সালে ষোড়শ শতাব্দী ছিল।
অষ্টাদশ শতাব্দী শুরু হয়েছিল ১৭০১ সালে। ১৭০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত ছিল অষ্টাদশ শতাব্দী।


সুতরাং ১৭০১ সালে অষ্টাদশ শতাব্দী ছিল।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
Promotion

Are you sure to start over?

Loading...