Notice

কর অঞ্চল-১৪, ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Recruitment Notice of Taxes Zone-14, Dhaka 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ নভেম্বর ২০২৬ইং তারিখে কর অঞ্চল-১৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী কর অঞ্চল-১৪, ঢাকা এর অধীনে ০৬টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৪৯টি শূন্য পদে অস্থায়ী জনবল নিয়োগ প্রদান করা হবে। কেবলমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাগণ পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ০১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, ঢাকা।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫ নভেম্বর ২০২৬।

মোট পদসংখ্যা: ৪৯টি।

মোট ক্যাটাগরি: ০৬টি।

যারা আবেদন করতে পারবেন: শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাগণ।

আবেদনের বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদন শুরুর তারিখ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।

আবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদন ফি: ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য মোট ৫৬ টাকা (সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা)।

আবেদনের মাধ্যম: অনলাইনে [https://tax14.teletalk.com.bd](https://tax14.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা:

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০ - ৫৮,০০০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ০৮টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০ - ৫৮,০০০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ০৫টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০ - ৫৬,৮০০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৫টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০ - ৫৬,৮০০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৯টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০ - ৫২,৯০০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১১টি।

গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০ - ৪৮,৪০০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Md Kawsar Ali Deadline: Dec 13, 2026, 05:00 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...