Bangladesh Agricultural Research Institute BARI Job Circular 2026
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Agricultural Research Institute Circular 2026 | Satt Academy প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর মোট ৩৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৩০১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১/০৯/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Agricultural Research Institute Circular 2026 | পদসংখ্যা ৩০১ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদের ক্যাটাগরি: ৩৪টি।
পদের সংখ্যা: ৩০১টি।
আবেদনের বয়সসীমা: ০১/০৯/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: গ্রেড ১০ (ক্রমিক ১-৪) এর জন্য ২২৩ টাকা, গ্রেড ১১ (ক্রমিক ৫) এর জন্য ১৬৮ টাকা, গ্রেড ১৩-১৬ (ক্রমিক ৬-২১) এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ১৭-২০ (ক্রমিক ২২-৩৪) এর জন্য ৫৬ টাকা।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি প্রদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Agricultural Research Institute Circular 2026 | Satt Academy এর বিস্তারিত:
নিয়োগের শর্তাবলি:
১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্মারক নং-১২.২১.০০০০.০০০.০০৫.১১.০০০৪.২৫.৩৪৪৭; তারিখ: ১১-০৩-২০২৬ খ্রি. মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। উক্ত আবেদনের প্রেক্ষিতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
২। বর্ণিত পদসমূহের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ https://bari.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে অনলাইনে পূরণকৃত Application ফরমের একসেট, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং
(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সংক্রান্ত ও অন্যান্য সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি;
(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(গ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ (দুই) কপি রঙিন ছবি;
(ঘ) নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে;
(ঙ) জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদ এর সত্যায়িত কপি;
(চ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রামাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(জ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
উল্লেখ্য যে, সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সিল ও স্বাক্ষর থাকতে হবে।
৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ https://bari.gov.bd ওয়েব সাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে ৪নং ক্রমিকে বর্ণিত কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
৬। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র পেশ করতে হবে।
৭। পদের সংখ্যা নির্ধারণ (হ্রাস/বৃদ্ধিকরণ) এবং নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৮। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য https://bari.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক https://bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১-০৯-২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১-১০-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা। (উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online-এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক-১ হতে ক্রমিক-৪ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক-৫ নং পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠার) টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত একষট্টি) টাকা, ক্রমিক-৬ নং হতে ক্রমিক-২১ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক-২২ নং হতে ক্রমিক-৩৪ নং পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা, এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: BARI
Example: BARI ABCDEF
Reply: Applicant's Name, Tk-.........will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BARI Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BARI
Example: BARI YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BARI Application for xxxxxxxxxx user ID is (ABCDEF) and password (XXXXXXX).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bari.teletalk.com.bd এবং https://bari.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি এবং Applicant's copy লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
i) USER ID জানা থাকলে: BARI Help USER
ii) PIN Number জানা থাকলে: BARI Help PIN
(ঝ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?