বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CAAB Job Circular 2026)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। ক্যাব (CAAB) এর অফিশিয়াল Civil Aviation Authority of Bangladesh CAAB Job Circular 2026 এর নোটিশ অনুযায়ী, রাজস্ব খাতভুক্ত ৫ম থেকে ১০ম গ্রেডের মোট ৩৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১৯৮ জন যোগ্য প্রার্থীকে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে। আপনি যদি ক্যাব নিয়োগ ২০২৬ (CAAB Job Application) এর জন্য একজন প্রকৃত বাংলাদেশী নাগরিক এবং যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারেন।
আজকের এই পোস্টে আমরা CAAB Job Circular 2026-এর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পদভিত্তিক সংখ্যা, অনলাইন আবেদন প্রক্রিয়া এবং টেলিটকে আবেদন ফি জমাদানের নিয়মসহ যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করব, যা আপনাকে স্যাট একাডেমির মাধ্যমে নির্ভুলভাবে ফর্ম পূরণে সাহায্য করবে।
এক নজরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CAAB Job Circular at a Glance)
তথ্যের বিবরণ
বিস্তারিত তথ্য (Details)
প্রতিষ্ঠানের নাম (Organization)
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব)
মন্ত্রণালয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার
১. সিস্টেম এনালিস্ট: পদসংখ্যা ০১টি। গ্রেড-৫ (বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি-তে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং অন্যূন ০৩ বছরের চাকুরি। বয়স অনূর্ধ্ব ৪০ বছর।
২. মেইনটেনেন্স প্রকৌশলী: পদসংখ্যা ০১টি। গ্রেড-৬ (বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি-তে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) এবং অন্যূন ০৪ বছরের চাকুরি। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
৩. প্রোগ্রামার: পদসংখ্যা ০১টি। গ্রেড-৬ (বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি-তে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক এবং অন্যূন ০৪ বছরের চাকুরি। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
৪. সহকারী পরিচালক (লিগ্যাল এ্যাফেয়ার্স): পদসংখ্যা ০১টি। গ্রেড-৬ (বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-)। যোগ্যতা: আইন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির এলএলবি (সম্মান) ডিগ্রি। অন্যূন ৭ বছরের অভিজ্ঞতা ও বার কাউন্সিলের সনদ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
৫. সহকারী পরিচালক (এভসেক অপস): পদসংখ্যা ০৫টি। গ্রেড-৬ (বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-)। যোগ্যতা: যে কোনো বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে ০৭ বছরের অভিজ্ঞতা ও নির্দিষ্ট শারীরিক যোগ্যতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
৬. সিনিয়র অফিসার: পদসংখ্যা ১০টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৭. মেডিক্যাল অফিসার: পদসংখ্যা ০৪টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৮. প্রকিউরমেন্ট অফিসার: পদসংখ্যা ০৪টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৯. সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী: পদসংখ্যা ০১টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি-তে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১০. সহকারী প্রোগ্রামার: পদসংখ্যা ০২টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি-তে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১১. এরোড্রাম কর্মকর্তা (এটিএম): পদসংখ্যা ২৫টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১২. সিনিয়র কার্টোগ্রাফার: পদসংখ্যা ০১টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: জিও ইনফরমেটিক্স (জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট) বিষয়ে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৩. সিএনএস প্রকৌশলী: পদসংখ্যা ১৩টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: ইইই, এপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৪. এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার: পদসংখ্যা ০২টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: আন্তর্জাতিক সম্পর্ক, পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, পদার্থবিদ্যা ইত্যাদিতে ১ম শ্রেণির স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির সম্মান অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৫. ইন্সপেক্টর (এরোড্রম/এ জি এ): পদসংখ্যা ০১টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২য় শ্রেণির স্নাতক অথবা পদার্থবিদ্যা/ফলিত পদার্থবিদ্যায় উচ্চতর ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৬. ইন্সপেক্টর (অপস): পদসংখ্যা ০১টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৭. এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এরোস্পেস): পদসংখ্যা ০৩টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এরোস্পেস) বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৮. এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এভিয়নিক্স): পদসংখ্যা ০১টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এভিয়নিক্স) বা ইইই বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
১৯. flight অপারেশন ইন্সপেক্টর: পদসংখ্যা ০৪টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: যেকোনো বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ CPL/ATPL ধারী অথবা পদার্থ/গণিতে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২০. অর্থনীতিবিদ: পদসংখ্যা ০১টি। গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-)। যোগ্যতা: অর্থনীতি বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২১তম থেকে ৩৭তম পদের বিবরণ (গ্রেড ৯ ও ১০):
২১. ফায়ার অফিসার: পদসংখ্যা ০২টি। গ্রেড-৯। যোগ্যতা: রসায়ন, ফলিত রসায়ন, পদার্থ বা ফলিত পদার্থবিদ্যায় উচ্চতর ডিগ্রি এবং নির্দিষ্ট শারীরিক মাপ। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২২. নিরাপত্তা কর্মকর্তা: পদসংখ্যা ০৩টি। গ্রেড-৯। যোগ্যতা: যেকোনো বিষয়ে উচ্চতর ডিগ্রিসহ নির্দিষ্ট শারীরিক মাপ ও মেডিকেল টেস্টে উত্তীর্ণ। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৩. হিসাবরক্ষণ কর্মকর্তা: পদসংখ্যা ০২টি। গ্রেড-৯। যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৪. নিরীক্ষা অফিসার: পদসংখ্যা ০২টি। গ্রেড-৯। যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৫. সহকারী প্রকৌশলী (সিভিল): পদসংখ্যা ০৫টি। গ্রেড-৯। যোগ্যতা: সিভিল বা সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি (শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৬. সহকারী প্রকৌশলী (ই/এম): পদসংখ্যা ০৫টি। গ্রেড-৯। যোগ্যতা: ইইই বা যন্ত্র প্রকৌশলে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি (শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৭. ইনস্ট্রাক্টর (এটিএম): পদসংখ্যা ০১টি। গ্রেড-৯। যোগ্যতা: পদার্থ, ফলিত পদার্থ, গণিত বা ফলিত গণিতে উচ্চতর ডিগ্রি (০২ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৮. ইন্সট্রাক্টর (সিএনএস): পদসংখ্যা ০১টি। গ্রেড-৯। যোগ্যতা: ইইই, এপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি (০২ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
২৯. ইনস্ট্রাক্টর (এফএসএন্ডআর): পদসংখ্যা ০১টি। গ্রেড-৯। যোগ্যতা: এরোনটিক্যাল, মেকানিক্যাল, ইইই, টেলিকমিউনিকেশন বা পদার্থবিদ্যা/ভূগোল ও পরিবেশে উচ্চতর ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩০. সহকারী ভান্ডার কর্মকর্তা: পদসংখ্যা ০১টি। গ্রেড-১০ (বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-)। যোগ্যতা: ব্যবসায় প্রশাসনে ২য় শ্রেণির স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) এবং কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩১. এরোড্রাম সহকারী: পদসংখ্যা ৮১টি। গ্রেড-১০ (বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-)। যোগ্যতা: পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) এবং কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজে দক্ষতা। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩২. প্রযুক্তি সহকারী: পদসংখ্যা ২২টি। গ্রেড-১০ (বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-)। যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির ডিপ্লোমা ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩৪. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: পদসংখ্যা ০১টি। গ্রেড-১০। যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিসহ কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজে প্রশিক্ষণপ্রাপ্ত। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩৫. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): পদসংখ্যা ১৩টি। গ্রেড-১০। যোগ্যতা: সিভিল প্রকৌশলে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির ডিপ্লোমা (শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩৬. উপ-সহকারী প্রকৌশলী (ই/এম): পদসংখ্যা ১৮টি। গ্রেড-১০। যোগ্যতা: ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল প্রকৌশলে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির ডিপ্লোমা (শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
৩৭. কারখানা তত্ত্বাবধায়ক: পদসংখ্যা ০২টি। গ্রেড-১০ (বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-)। যোগ্যতা: অটোমোবাইল বা মেকানিক্যাল প্রকৌশলে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির ডিপ্লোমা (শিক্ষা জীবনে কোনো ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়)। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
বিশেষ পরামর্শ: সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো।
আবেদনের বয়সসীমা ও গুরুত্বপূর্ণ শর্তাবলী (CAAB Job Eligibility & Conditions)
বয়সসীমা (Age Limit): ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তির পদভিত্তিক বর্ণনানুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
চাকরিরত প্রার্থীদের নিয়ম: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ Authorities-এর অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এনওসি (NOC) এর মূল কপি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় অনুমতি পত্রের স্মারক নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ঘোষণা: অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল তথ্য উল্লেখ করতে হবে। পরবর্তীতে নতুন কোনো সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।
অনলাইনে আবেদন ও ছবি-স্বাক্ষর আপলোডের নিয়ম (How to Apply Online at caab teletalk com bd)
আগ্রহী যোগ্য প্রার্থীদের টেলিটক নির্ধারিত পোর্টালের মাধ্যমে CAAB Job Circular 2026 এর ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
ধাপ-২: Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সাইজ সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সাইজ সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
ধাপ-৩: নির্ভুলভাবে ফরম সাবমিট করার পর একটি User ID ও ছবিসহ Applicant's Copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে তথ্যের সঠিকতা নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
টেলিটক SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী (CAAB Job Fee Payment via SMS)
Online-এ আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে ০২টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
ফি এর পরিমাণ:
৯ম গ্রেড বা তদুর্ধ্ব এবং ১০ম গ্রেডের পদের জন্য: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩/- টাকা।
অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য: মোট ৫৬/- টাকা।
প্রথম SMS: CAAB User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CAAB ABCDEF
দ্বিতীয় SMS: CAAB YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উপসংহার ও হেল্প ডেস্ক তথ্য (CAAB Admit Card & Help Desk)
পরিশেষে বলা যায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব)-এ ক্যারিয়ার গড়ার জন্য এই বিশাল নিয়োগটি একটি অসাধারণ সুযোগ। আপনি যদি গুগলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সঠিক ও নির্ভরযোগ্য তথ্য খুঁজে থাকেন, তবে আমাদের স্যাট একাডেমি সরকারি চাকরি ২০২৬ ক্যাটাগরির এই গাইডলাইনটি আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও CAAB Admit Card (প্রবেশপত্র) সংক্রান্ত তথ্য প্রার্থীর সচল মোবাইলে SMS এবং ক্যাব-এর অফিশিয়াল ওয়েবসাইট www.caab.gov.bd-এ প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ এ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করতে পারেন। নিয়মিত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির নির্ভরযোগ্য নোটিশ ও সেরা প্রস্তুতি আপডেট পেতে আমাদের স্যাট একাডেমি (Satt Academy) নোটিশ বোর্ডে নিয়মিত চোখ রাখুন।
কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?
এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ বোর্ড এক্সাম: বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
টেস্ট পেপার সলিউশন:বিভিন্ন নামী স্কুলের টেস্ট পেপারের প্রশ্ন পড়া এবং সেই প্রশ্নের ওপর পরীক্ষা দেওয়ার সুযোগ।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট:আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ:গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার এসএসসি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।