Notice

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১৬৭টি শূন্য পদে নিয়োগ

Bangladesh Sericulture Development Board Job Circular 2026: Apply Online for 167 Vacancies

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১৬৭টি শূন্য পদে নিয়োগ

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ জুন ২০২৬ ইং তারিখ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৪ থেকে ২০ তম গ্রেডের ০৬ টি ক্যাটাগরিতে ১৬৭ টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র (NOC)-এর মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

মোট পদসংখ্যা: ১৬৭ টি।

আবেদনের বয়সসীমা: ০১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদনের সময়সীমা: ২২ জুন ২০২৬ ইং তারিখ হতে ২১ জুলাই ২০২৬ ইং তারিখ পর্যন্ত।

আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা। (টেলিটক সার্ভিস চার্জসহ ১-৫ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬/- টাকা)।

বিশেষ ছাড়: সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র-নৃ গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি সর্বমোট ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ০২টি SMS-এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের শর্তাবলী ও পরীক্ষার নিয়মাবলী:

১। নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। পরীক্ষার নিয়ম: * ১ নং ও ৪ নং পদের জন্য প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক (Practical) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২ নং, ৩ নং, ৫ নং ও ৬ নং পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল পরবর্তী ধাপে মৌখিক (Viva) পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

৩। চাকুরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং অনলাইন ফরমে ‘Departmental Candidate’ এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

৪। ছবি ও স্বাক্ষর: অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাইজ সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সাইজ সর্বোচ্চ ৬০ কেবি) স্ক্যান করে আপলোড করতে হবে।

৫। ভুল তথ্য বা জালিয়াতি: আবেদনপত্রে কোনো তথ্য অসত্য বা ভুল প্রমাণিত হলে কিংবা কোনো জালিয়াতির আশ্রয় নিলে যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬। টিএ/ডিএ: লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ (ভাতা) প্রদান করা হবে না।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

অনলাইনে আবেদনপত্র (Application Form) সফলভাবে Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে।

প্রথম SMS: BSDB User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BSDB ABCDEF

দ্বিতীয় SMS: BSDB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BSDB Yes 12345678

প্রবেশপত্র প্রাপ্তি: পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্র প্রকাশের বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

BSB Job Circular 2026, Bangladesh Silk Board Job Circular 2026, Bangladesh Silk Board Recruitment 2026, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, BSB Recruitment 2026, Government Job Circular 2026, BSDB Teletalk Apply, Silk Board Job Circular, সরকারি চাকরির খবর ২০২৬, Satt Academy Job Circular, Textile Ministry Job Circular, Bangladesh Govt Job Circular 2026.

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Jun 19, 2026, 10:44 AM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...