Rajshahi Development Authority (RDA) Job Circular 2026
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Rajshahi Development Authority | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১২টি ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Rajshahi Development Authority | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যা: ১৮টি।
মোট ক্যাটাগরি: ১২টি।
আবেদনের বয়সসীমা: ০১/০৯/২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১০.০০ টা থেকে ২৫/১০/২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৪.০০ টা পর্যন্ত।
আবেদনের ফি: ক্রমিক নং ০১-০৭ এর জন্য মোট ১১২ টাকা এবং ক্রমিক নং ০৮-১২ এর জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://rdarajshahi.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Rajshahi Development Authority | Satt Academy এর বিস্তারিতঃ
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি:
১। নির্ধারিত আবেদন ফরম অনলাইনে https://rdarajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরমে নির্দেশনা অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩। বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ০১/০৯/২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা সরকার কর্তৃক পরিবর্তিত হলে তা প্রযোজ্য হবে। সরকারি বিধি মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৫। বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৬। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের প্রার্থীগণ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ কমিটি কর্তৃক গৃহীত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
৭। মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত: শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বীর্যাঙ্গনার সন্তানদের জন্য প্রযোজ্য কোটায় নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৮/১০/২০২০ খ্রি: তারিখের ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ নং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) সংরক্ষিত/ প্রকাশিত নিম্নবর্ণিত যে কোন একটি প্রমাণক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে:
(১) ভারতীয় তালিকা: (i) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা; (ii) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (পদ্মা); (iii) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা); (iv) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর); (v) মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেনা, নৌ ও বিমান বাহিনী); অথবা
(২) লাল মুক্তিবার্তা: (i) লাল মুক্তিবার্তা (চূড়ান্ত লাল বই); (ii) লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা; অথবা
(৩) গেজেট: (i) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট; (ii) প্রবাসে বিশ্ব জনমত গেজেট; (iii) বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা গেজেট; (iv) বিসিএস গেজেট; (v) স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট; (vi) বীরাঙ্গনা গেজেট; (vii) স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট; (viii) ন্যাপ কমিউনিষ্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট; (ix) বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা গেজেট; (x) মুজিবনগর গেজেট; অথবা
(৪) বাহিনী গেজেট: (i) সেনাবাহিনী গেজেট; (ii) নৌবাহিনী গেজেট; (iii) বিমানবাহিনী গেজেট; (iv) বিজিবি গেজেট; (v) পুলিশ বাহিনী গেজেট; (vi) আনসার বাহিনী গেজেট; (vii) নৌ কমান্ডো গেজেট; অথবা
(৫) শহীদ গেজেট: (i) শহীদ বেসামরিক গেজেট; (ii) সশস্ত্র বাহিনী শহীদ গেজেট; (iii) শহীদ বিজিবি গেজেট; (iv) শহীদ পুলিশ গেজেট; অথবা
(৬) খেতাবপ্রাপ্ত: (i) খেতাবপ্রাপ্ত গেজেট; অথবা
(৭) যুদ্ধাহত: (i) যুদ্ধাহত গেজেট; (ii) যুদ্ধাহত পঙ্গু (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট; (iii) যুদ্ধাহত (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট; (iv) যুদ্ধাহত সেনা গেজেট।
উল্লেখ্য যে, উপর্যুক্ত প্রমাণক/গেজেটের কোন একটিতে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার নাম না থাকলে মুক্তিযোদ্ধা কোটায় কোন সুবিধা প্রাপ্ত হবেন না।
৮। মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা জীবিত থাকলে ওয়ারিশপত্রে তার প্রতিস্বাক্ষর থাকবে এবং মুক্তিযোদ্ধা জীবিত না থাকলে ওয়ারিশপত্রে কমপক্ষে ০১(এক) জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে। কোন মুক্তিযোদ্ধার ওয়ারিশ অসত্য তথ্য সম্বলিত ওয়ারিশপত্র দাখিল করলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা/কার্যক্রম গ্রহণ করা হবে।
৯। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (https://rdarajshahi.gov.bd) এবং প্রার্থীর ব্যক্তিগত মুঠোফোনে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে জানানো হবে।
১০। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
১১। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে ঝ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবি দাখিল করতে হবে:
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ)।
(খ) সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রশাসক কর্তৃক প্রদত্ত ০১ (এক) কপি নাগরিকত্ব সনদপত্র।
(গ) সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
(ঘ) যে কোনো কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক।
(ঙ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি। (যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি, তাদের সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রশাসক কর্তৃক প্রদত্ত অনলাইন (BDRIS সফটওয়্যার এ নিবন্ধিত) মূল জন্মনিবন্ধন সনদ)।
(চ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) ও এডমিট কার্ড (Admit Card)।
(ছ) আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং আবেদনকারীর সাথে ধারাবাহিকতার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
(জ) মূল ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে); অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় মূল সনদপত্র।
(ঝ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
১৩। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য প্রার্থী তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণক আবেদনপত্রের সাথে দাখিল করতে না পারলে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। কোটায় নিয়োগের জন্য প্রার্থীদের সনদ/প্রমাণক গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ড/নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
১৫। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি বা নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৬। এ নিয়োগ কার্যক্রম সমাপ্ত হওয়ার পূর্বে সরকার কর্তৃক নিয়োগ/কোটা সংক্রান্ত বিধিবিধানের কোন পরিবর্তন করা হলে এ ক্ষেত্রে পরিবর্তিত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে।
১৭। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনরূপ আপত্তি উত্থাপন করা যাবে না।
১৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
(ক) পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://rdarajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১০.০০ টা।
Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/১০/২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৪.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, এ কারণে Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সাম্প্রতিক (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত তোলা) রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১-০৭ এর জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ক্রমিক নং ০৮-১২ এর জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। (অনগ্রসর শ্রেণি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট ৫৬/- টাকা)।
প্রথম SMS: RDARAJSHAHI
Example: RDARAJSHAHI ABCDEF
Reply: Applicant's Name, TK 112 or 56 will be charged application fee. Your PIN is 12345678. To Pay fee Type RDARAJSHAHI YES PIN and Send to 16222
দ্বিতীয় SMS: RDARAJSHAHI
Example: RDARAJSHAHI YES 12345678
Reply: Congratulation! Applicant's Name, payment completed successfully for RDARAJSHAHI Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://rdarajshahi.teletalk.com.bd অথবা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট (https://rdarajshahi.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ কারণে উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
USER ID জানা থাকলে: RDARAJSHAHI
PIN Number জানা থাকলে: RDARAJSHAHI
(ঝ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট https://rdarajshahi.gov.bd এবং https://rdarajshahi.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।
(ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করে সাহায্য গ্রহণ করা যাবে। এছাড়া alljobs.query@teletalk.com.bd ই-মেইলে অথবা ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail Subject- Organization Name: RDARAJSHAHI, Post Name: ****, Applicants User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?