National University Job Circular 2026
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Circular 2026 | Satt Academy প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী ৯ নম্বর গ্রেড থেকে ১৮ নম্বর গ্রেড পর্যন্ত মোট ২৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ৯ম ও ১০ম গ্রেডের আবেদনের জন্য বয়সসীমা ২১-৩২ বছর এবং অন্যান্য গ্রেডের জন্য ১৮-৩২ বছর হতে হবে। পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Circular 2026 | পদসংখ্যা ৩৮ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদের ক্যাটাগরি: ২৩টি।
পদের সংখ্যা: ৩৮টি।
আবেদনের বয়সসীমা: ৯ম ও ১০ম গ্রেডের জন্য ২১-৩২ বছর এবং অন্যান্য গ্রেডের জন্য ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬ ইং বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
আবেদন ফি: ক্রমিক ১-৩ পদের জন্য ২০০ টাকা, ৪-১৪ পদের জন্য ১০০ টাকা এবং ১৫-২৩ পদের জন্য ৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া ও ফি জমাদান: আগ্রহীদের অনলাইনে https://jobs.nu.ac.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং পে-স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway (মোবাইল ব্যাংকিং)-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University Circular 2026 | Satt Academy এর বিস্তারিত:
শর্তাবলী:
১. উক্ত পদসমূহে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১৬/০৯/২০২৬ তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/১০/২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে।
২. প্রার্থীদের বয়সের উচ্চসীমা ও অন্যান্য বিষয়ে সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হইবে।
৩. আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হইবে।
৪. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হলে আবেদনে উল্লেখসহ ঐ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র, মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি এবং অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।
৫. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরীরত হলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।
৬. Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে ১৫/১০/২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
৭. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ক্রমিক নং ১ থেকে ৩ এ বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা, ৪ থেকে ১৪ এ বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ১৫ থেকে ২৩ এ বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে।
পে-স্লিপ সংগ্রহ ও আবেদন ফি জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে। Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।
৮. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোর্ড/নির্বাচনী কমিটির তারিখ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৯. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে।
১০. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হইবে।
১১. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
১২. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?