Ministry of Shipping (MOS) Job Circular 2026
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Shipping Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৩টি ক্যাটাগরিতে ৩৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Shipping Circular | পদসংখ্যা ৩৫ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যা: ৩৫টি।
মোট ক্যাটাগরি: ৩টি।
আবেদনের বয়সসীমা: ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮-০৯-২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ টা থেকে ২৭-১০-২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৪.০০ টা পর্যন্ত।
আবেদনের ফি: ১৩তম ও ১৬তম গ্রেডের জন্য মোট ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://mos.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Shipping Circular | পদসংখ্যা ৩৫ | Satt Academy এর বিস্তারিতঃ
অন্যান্য শর্তাবলি:
২. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১-০৯-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে, ক্রমিক-১ ও ২ নং এর উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
(গ) চাকরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
(ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীকালে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(চ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ছ) মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
(জ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে 'বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধনী ২০২০)' অনুসরণ করা হবে।
(ঝ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের বেতন ভাতাদি 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬' অনুসরণ করা হবে।
(ঞ) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
(ট) নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://mos.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮/০৯/২০২৬ সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/১০/২০২৬ বিকাল ৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়কের হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি দাখিল করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা সম্পন্ন হওয়া প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (কালা/ঝাপসা/সাদা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থী সংশ্লিষ্ট তথ্যাদি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত তোলা রঙিন ছবি, নিখুঁত ছবি ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে) রঙিন PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নিয়ে নিশ্চিত হবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ এবং ২ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা; জনকল্যাণ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং তার সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং ৩ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: MOS
Example: MOS ABCDEF
Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee Type MOS Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: MOS
Example: MOS YES xxxxxxxx
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for MOS Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://mos.teletalk.com.bd অথবা নৌপরিবহন মন্ত্রণালয়ের Website: www.mos.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
i. User ID জানা থাকলে: MOS
ii. PIN Number জানা থাকলে: MOS
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবপোর্টাল (www.mos.gov.bd) এবং https://mos.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.mos.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজে https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর Subject-এ Organization Name: MOS, Post Name: **** Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(গ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;
(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;
(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy); এবং
৫. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?