Notice

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Petroleum Corporation BPC Job Circular 2026

Bangladesh Petroleum Corporation BPC Job Circular 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের স্থায়ী শূন্য পদে ১৪টি ক্যাটাগরিতে ৬ষ্ঠ, ৯ম, ১০ম ও ১৬তম গ্রেডে মোট ১৯ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে সরাসরি নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯:০০টা হতে ১৯ ডিসেম্বর ২০২৬ বিকাল ০৫:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC)।
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৯ নভেম্বর ২০২৬।
  • মোট পদসংখ্যা: ১৯টি।
  • মোট ক্যাটাগরি: ১৪টি।
  • আবেদনের বয়সসীমা: ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে পদভেদে অনূর্ধ্ব ৩২, ৩৩ ও ৩৫ বছর।
  • আবেদন শুরুর তারিখ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
  • আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা।
  • আবেদন ফি: ১ থেকে ১৩ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ১৪ নং পদের জন্য মোট ১১২ টাকা।
  • আবেদনের মাধ্যম: অনলাইনে teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা:

ক্রমিকপদের নাম ও গ্রেডবেতন স্কেলপদসংখ্যাবয়সসীমা (১৯/১২/২০২৬)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

০১

উপ-ব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা) (গ্রেড-৬ষ্ঠ)

৭১,০০০ - ১,৩৪,০০০/-০১টিঅনূর্ধ্ব ৩৩ বছরসংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।

০২

উপ-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) (গ্রেড-৬ষ্ঠ)

৭১,০০০ - ১,৩৪,০০০/-০১টিঅনূর্ধ্ব ৩৩ বছরসংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ অর্থনীতি/পরিসংখ্যানে ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা রসায়ন/যন্ত্র/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।

০৩

উপ-ব্যবস্থাপক (হিসাব) (গ্রেড-৬ষ্ঠ)

৭১,০০০ - ১,৩৪,০০০/-০১টিঅনূর্ধ্ব ৩৫ বছরসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ ইন্টারমিডিয়েট সিএ/৩য় পার্ট আইসি ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি।

০৪

প্রোগ্রামার (আইটি) (গ্রেড-৬ষ্ঠ)

৭১,০০০ - ১,৩৪,০০০/-০১টিঅনূর্ধ্ব ৩৫ বছরসিএসই/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণিসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট পদে অন্যূন ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।

০৫

সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) (গ্রেড-৯ম)

৪৪,০০০ - ১,০৫,৯০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি (প্রকৌশল ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)।

০৬

সহকারী ব্যবস্থাপক (অর্থ) (গ্রেড-৯ম)

৪৪,০০০ - ১,০৫,৯০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।

০৭

সহকারী ব্যবস্থাপক (হিসাব) (গ্রেড-৯ম)

৪৪,০০০ - ১,০৫,৯০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরসংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিষয়ে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।

০৮

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) (গ্রেড-৯ম)

৪৪,০০০ - ১,০৫,৯০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরসংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।

০৯

সহকারী ব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) (গ্রেড-৯ম)

৪৪,০০০ - ১,০৫,৯০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরসংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।

১০

সহকারী প্রোগ্রামার (আইটি) (গ্রেড-৯ম)

৪৪,০০০ - ১,০৫,৯০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরসিএসই/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২য় শ্রেণিসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

১১

কনিষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) (গ্রেড-১০ম)

৩২,০০০ - ৭৭,৩০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছর২য় শ্রেণির স্নাতক ডিগ্রি (অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে)।

১২

উপসহকারী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) (গ্রেড-১০ম)

৩২,০০০ - ৭৭,৩০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলী (অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে)।

১৩

উপসহকারী প্রকৌশলী (সাধারণ কর্মশাখা) (গ্রেড-১০ম)

৩২,০০০ - ৭৭,৩০০/-০১টিঅনূর্ধ্ব ৩২ বছরডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলী (অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে)।

১৪

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬তম)

২১,৯০০ - ৫২,৯০০/-০৬টিঅনূর্ধ্ব ৩২ বছরএইচএসসি (HSC) পাসসহ বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজি টাইপিংয়ে ৩০ শব্দের গতি।

 

অনলাইনে আবেদন ও ফি প্রদানের নিয়মাবলি:

  • আবেদন ফরম পূরণ: আগ্রহী প্রার্থীরা teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
  • ছবি ও স্বাক্ষর আপলোড: আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।
  • SMS-এর মাধ্যমে ফি প্রদান: আবেদন সাবমিট করার পর প্রাপ্ত Applicant's Copy-তে থাকা User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS-এর মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে:
    • প্রথম SMS: BPC User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
    • দ্বিতীয় SMS: ফিরতি মেসেজে প্রাপ্ত PIN নম্বর দিয়ে BPC Yes PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

      কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

forhad islam Deadline: Dec 19, 2026, 05:00 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...