অক্সফাম হলো যুক্তরাজ্যভিত্তিক একটি বৃহৎ আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সাহায্য সংস্থা। এটি ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় Famine Relief Committee নামে প্রতিষ্ঠিত হয় এবং পরে Oxford Committee for Famine Relief (Oxfam) নামে পরিচিত হয়। সংস্থার মূল লক্ষ্য ছিল দুর্ভিক্ষ, দারিদ্র্য ও মানবিক সংকটে আক্রান্ত মানুষের সহায়তা করা।
বর্তমানে অক্সফাম এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশে কাজ করে। শুরুতে ত্রাণ কার্যক্রমে সীমাবদ্ধ থাকলেও এখন এটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশিক্ষণ, দারিদ্র্য বিমোচন ও উন্নয়নমূলক প্রকল্পে সক্রিয় ভূমিকা রাখছে। অক্সফামের তহবিলের প্রধান উৎস সাধারণ মানুষের অনুদান, চ্যারিটি শপ এবং সরকারি সহায়তা।
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অক্সফাম ব্যাপকভাবে বাঙালি শরণার্থীদের সাহায্য করে এবং বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম ও বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায়ও অক্সফাম সক্রিয়ভাবে কাজ করছে।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more