কম্পিউটার On/Off করার দক্ষতা অর্জন করা (জব নং ১)

প্রথম পত্র (নবম শ্রেণি) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

463

জব নং ১- কম্পিউটার On/Off করার দক্ষতা অর্জন করা ।

পারদর্শিতার মানদন্ডঃ

• স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;

 • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
 • কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;

• কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা; 

• কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE)

কাজের ধাপ (Working Procedure )

প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো।
সঠিক নিয়মে কম্পিউটারে সিপিইউতে থাকা অন বাটনে প্রেস করবো।
কিছুক্ষন অপেক্ষা করলে কম্পিউটার স্বয়ক্রিয়ভাবে অন হয়ে যাবে।
কম্পিউটার শাট ডাউন করবো।
কম্পিউটারের নিচের স্টার্ট বাটনে ক্লিক করবো।
এরপরে ৩টি অপশন দেখতে পাবো।
সেখান থেকে শাট ডাউন অপশনে ক্লিক করবো।
তাহলেই কম্পিউটার শাট ডাউন বা বন্ধ হয়ে যাবে। কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion)

কাজের সময় মাস্ক ব্যবহার করবো।
কাজের সময় সঠিক নিয়মে বসবো।
কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো।
ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যাবস্থা আছে কিনা দেখে নিব।
বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।

অর্জিত দক্ষতাঃ কম্পিউটার On/Off করার দক্ষতা অর্জন করা । বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...