ঘর্ষণ কমানো- বাড়ানো

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পদার্থবিজ্ঞান - বল (Force) | NCTB BOOK
3k
Summary

আমরা ঘর্ষণের প্রয়োজন অনুসারে বাড়ানো ও কমানোর বিভিন্ন পদ্ধতি জানি:

ঘর্ষণ কমানোর উপায়:

  • মসৃণ পৃষ্ঠ তৈরি করা।
  • লুব্রিকেন্ট ব্যবহার করা (তেল, মবিল)।
  • চাকা ব্যবহার করা।
  • স্ট্রিমলাইন ডিজাইন করা, যেমন গাড়ি ও বিমান।
  • স্পর্শের ক্ষেত্র কমানো।
  • লম্বভাবে আরোপিত বল কমানো।

ঘর্ষণ বাড়ানোর উপায়:

  • খসখসে পৃষ্ঠ তৈরি করা।
  • জোরে চাপ দেওয়া।
  • স্থিতিশীল করা, অর্থাৎ গতিকে থামানো।
  • খাঁজ কাটা বা ঢেউ খেলানো।
  • বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো।
  • ঘর্ষণরত পৃষ্ঠের আকার বাড়ানো।
  • চাকা বা বল বিয়ারিং সরিয়ে নেওয়া।

আমরা এর মাঝে জেনে গেছি যে আমাদের প্রয়োজনে ঘর্ষণকে কখনো বাড়াতে হয় এবং কখনো কমাতে হয়। 

ঘর্ষণ কমানোঃ 

ঘর্ষণ কমানোর জন্য আমরা যেসব কাজ করি সেগুলো হচ্ছেঃ 

1. যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম। 

2. তেল মবিল বা প্লিজ জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুটি তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। 

3.চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। কাচা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষনের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন বর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো সম্ভব। 

4. গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। 

5. যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়। 

6. আমরা দেখেছি ঘর্ষণরত দুটো পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায়। 

ঘর্ষণ বাড়ানোঃ 

ঘর্ষণ কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো করা হয় সেগুলো করা না হলে কিংবা তার বিপরীত কাজগুলো করা হলেই ঘর্ষণ বেড়ে যায়। তাই ধর্ষণ বাড়ানোর জন্য আমরা যেসব কাজ করি সেগুলো হচ্ছে: 

1. যে দুটো তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃপ বা খসখসে করে তোলা। 

2. যে দুটো তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা ।  

3. ঘর্ষণরত তল দুটোর মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি । 

4. ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা, বা ঢেউ খেলানো করা। তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে। পানি বা তরল থাকলে সেটি খাঁজে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশের ঘর্ষণ বাড়াতে পারে। 

5. বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো । 

6. বাতাস বা ভরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া 

7. চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া। 

Content added By
Content updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...