ডকুমেন্ট ফরমেট, সাইজ, বিভিন্ন প্রকার প্রতীক ইনস্টল করার দক্ষতা অর্জন করা (জব নং ৩)

প্রথম পত্র (নবম শ্রেণি) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

486

জব নং ৩- ডকুমেন্ট ফরমেট, সাইজ, বিভিন্ন প্রকার প্রতীক ইনস্টল করার দক্ষতা অর্জন করা।

পারদর্শিতার মানদন্ডঃ

স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;
প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;
কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;
কাজ শেষে কম্পিউটার অফ করা;
কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;
অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা; কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE)

কাজের ধাপ (Working Procedure)

প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো।
সঠিক নিয়মে কম্পিউটার অন করবো
সে প্রতীক বা সফটওয়্যার ইনস্টল করতে হবে তার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো।
তারপরে ইনস্টল বাটনে ক্লিক করবো।
তারপরে Next লেখা একটি বাটন আসবে।
এই বাটনটি যতবার আসবে ততবার ক্লিক করবো।
তাহলেই আমাদের জবটি সম্পন্ন হবে এবং ইনস্টল হবে।
কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো।
কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion) 

কাজের সময় মাস্ক ব্যবহার করবো।
কাজের সময় সঠিক নিয়মে বসবো।
কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো।
ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব।
বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।

অর্জিত দক্ষতাঃ ডকুমেন্ট ফরমেট, সাইজ, বিভিন্ন প্রকার প্রতীক ইনস্টল করার দক্ষতা অর্জন করা। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...