বার্ষিক গতি (Revolution)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - ভূগোল ও পরিবেশ - মহাবিশ্ব ও আমাদের পৃথিবী | NCTB BOOK
2.4k
Summary

সূর্যের মহাকর্ষের ফলে পৃথিবী তার অক্ষের চারপাশে এবং সূর্যের চারপাশে নির্দিষ্ট পথে ঘোরে, এ গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলা হয়।

পৃথিবী সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় নেয়, যা সৌরবছর। আমরা ৩৬৫ দিনকে এক বছর ধরি, কিন্তু প্রতি বছর প্রায় ৬ ঘণ্টা অতিরিক্ত থাকে। এই অতিরিক্ত সময়ের জন্য প্রতি ৪ বছর অন্তর ফেব্রুয়ারিতে ১ দিন বাড়ানো হয়। এই বছরকে ৩৬৬ দিন ধরা হয় এবং তাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। সাধারণত, কোনো বছর ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকলে সেটিকে অধিবর্ষ ধরা হয়।

সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে (ঘড়ির কাঁটার বিপরীতে) এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে।

একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। একে সৌরবছর বলে। কিন্তু আমরা ৩৬৫ দিনকে এক বছর ধরি। এতে প্রতি বছর প্রায় ৬ ঘণ্টা অতিরিক্ত থেকে যায়। এ অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি ৪ বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ২৪ ঘণ্টা বা ১ দিন বাড়িয়ে সময়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয়। এভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয় এবং ঐ বছরটিকে ৩৬৬ দিন ধরা হয়। সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণত কোনো বছরকে ৪ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে ঐসব বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার (Leap Year) ধরা হয়।

Content updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...