সম্বন্ধ পদ: ক্রিয়া পদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে। যেমন- মতিনের ভাই বাড়ি যাবে। এখানে 'মতিনের' সাথে 'ভাই' এর সম্পর্ক আছে, কিন্তু 'যাবে' ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই।
টীকা: ক্রিয়ার সাথে সম্বন্ধ পদের সম্বন্ধ নেই বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না।
সম্বন্ধ পদের বিভক্তি:
ক. সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়ে থাকে। যথা-আমি+র = আমার (ভাই), খালিদ এর = খালিদের (বই)।
খ. সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার > কের বিভক্তি যুক্ত হয়। যথা- আজি+কার = আজিকার > আজকের (কাগজ)। পূর্বে+কার = পূর্বেকার (ঘটনা)।
কালি+কার = কালিকার > কালকার > কালকের (ছেলে)। কিন্তু 'কাল' শব্দের উত্তর শুধু 'এর' বিভক্তিই যুক্ত হয়। যেমন- কাল+এর কালের। বাক্য: সে কত কালের কথা।
সম্বন্ধ পদের প্রকারভেদ: সম্বন্ধ পদ বহু প্রকারের হতে পারে। যেমন:
| অধিকার সম্বন্ধ | রাজার রাজ্য, প্রজার জমি। |
| জন্ম-জনক সম্বন্ধ | গাছের ফল, পুকুরের মাছ। |
| কার্যকারণ সম্বন্ধ | অগ্নির উত্তাপ, রোগের কষ্ট। |
| উপাদান সম্বন্ধ | রূপার থালা, সোনার বাটি। |
| গুণ সম্বন্ধ | মধুর মিষ্টতা, নিমের তিক্ততা। |
| হেতু সম্বন্ধ | ধনের অহংকার, রূপের দেমাক। |
| ব্যাপ্তি সম্বন্ধ | রোজার ছুটি, শরতের আকাশ। |
| ক্রম সম্বন্ধ | পাঁচের পৃষ্ঠা, সাতের ঘর। |
| অংশ সম্বন্ধ | হাতির দাঁত, মাথার চুল। |
| ব্যবসায় সম্বন্ধ | পাটের গুদাম, আদার ব্যাপারী। |
| ভগ্নাংশ সম্বন্ধ | একের তিন, সাতের পাঁচ। |
| কৃতি সম্বন্ধ | নজরুলের 'অগ্নিবীণা', মাইকেলের 'মেঘনাদবধ কাব্য'। |
| আধার-আধেয় | বাটির দুধ, শিশির ওষুধ |
| অভেদ সম্বন্ধ | জ্ঞানের আলোক, দুঃখের দহন। |
| উপমান-উপমেয় সম্বন্ধ | ননীর পুতুল, লোহার শরীর। |
| বিশেষণ সম্বন্ধ | সুখের দিন, যৌবনের চাঞ্চল্য। |
| নির্ধারণ সম্বন্ধ | সবার সেরা, সবার ছোট। |
কারক সম্বন্ধ
| কর্তৃ সম্বন্ধ | রাজার হুকুম। |
| কর্ম সম্বন্ধ | প্রভুর সেবা, সাধুর দর্শন। |
| করণ সম্বন্ধ | চোখের দেখা, হাতের লাঠি। |
| অপাদান সম্বন্ধ | বাঘের ভয়, বৃষ্টির পানি। |
| অধিকরণ সম্বন্ধ | ক্ষেতের ধান, দেশের লোক। |
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more