Summary
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে আর্থিক বছর জুলাই থেকে জুন পর্যন্ত চলে। cada জুন মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী পরবর্তী বছরের খসড়া বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। বাজেট সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়:
- অ-উন্নয়ন বাজেট (Non-Development Budget)
এতে সরকারের দৈনন্দিন ব্যয়ের হিসাব দেখানো হয়, যার মূল লক্ষ্য হলো দেশের প্রশাসন পরিচালনা করা। অর্থনৈতিক পরিকল্পনার বিষয় এ বাজেটে উল্লেখ থাকে না। এ বাজেটের আয় মূলত কর ও করবহির্ভূত রাজস্ব থেকে সংগৃহীত হয়।
- উন্নয়ন বাজেট (Development Budget)
এতে উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করা। এতে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বর্ণনা এবং অর্থ সংস্থানের উৎসের বিবরণ থাকে।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের আর্থিক বছর জুলাই-জুন । প্রতিবছর জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে পরবর্তী বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন, যা আলোচনা, সমালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংযোজন ও বিয়োজনের পর উক্ত মাসেই মহান সংসদে চূড়ান্তভাবে গৃহীত হয় ।
আমাদের দেশে বাজেটকে সাধারণত দুই ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয় । যথা-
১) অ-উন্নয়ন বাজেট বা চলতি বাজেট।
২) উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট ।
১) অ-উন্নয়ন বাজেট (Non-Development Budget)
বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে অ-উন্নয়ন বাজেট বলে । এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা এবং দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা । অর্থনৈতিক পরিকল্পনার বিষয় এ বাজেটে উল্লেখ থাকে না ।
 - Class-9-10 Economics Final OPT (1)_page-0152_1671695965.jpg)
অ-উন্নয়ন বাজেটের আয় সংগৃহীত হয় মূলত কর ও করবহির্ভূত রাজস্ব হতে । আয়ের উৎসগুলো নিম্নরূপ :
 - Class-9-10 Economics Final OPT (1)_page-0153_1671696028.jpg)
২) উন্নয়ন বাজেট (Development Budget)
বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে উন্নয়নমূলক বা মূলধন বাজেট বলে । এ বাজেটে বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে । উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন । তাই প্রতিবছর নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হয় ।
উন্নয়ন বাজেটের আয়ের উৎস ও ব্যয়ের খাতসমূহ ;
 - Class-9-10 Economics Final OPT (1)_page-0154_1671696156.jpg)
Read more