উৎপাদন ব্যয় (Cost of Production ) (৪.৬)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - অর্থনীতি - উৎপাদন ও সংগঠন | NCTB BOOK
781
Summary

রাজশাহীর নূরু মিয়া ২ একর জমিতে ১০০টি লিচু গাছের বাগান করেছেন।

এ বছর বাগানের জন্য বিভিন্ন উপকরণ বাবদ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে এবং লিচুর ফলন ভালো হয়েছে।

বাগান রক্ষার জন্য নূরু মিয়া ও তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করছেন, কারণ বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব রয়েছে।

লিচু বাগানের খরচ দুই ধরণের: ১. উপকরণ বাবদ আর্থিক খরচ, ২. মানবিক কষ্ট। প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপের জন্য এই দুই ধরনের খরচ বিবেচনায় নিতে হবে।

সমষ্টিকে প্রকৃত উৎপাদন ব্যয় বলা হয়।

রাজশাহীর নূরু মিয়া ২ একর জমিতে লিচু বাগান করেছেন । বাগানে প্রায় ১০০টি লিচু গাছ আছে । এ বছর বিভিন্ন ধরনের উপকরণ বাবদ ২০ হাজার টাকা ব্যয় হয় । লিচুর ফলনও ভালো হয় । নূরু মিয়া ও তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করে বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব থেকে বাগানকে রক্ষা করেন । এই লিচু বাগানের জন্য দুধরনের খরচ হয়। ১. উপকরণ বাবদ ব্যয় অর্থাৎ আর্থিক উৎপাদন ব্যয় এবং ২. ঘুম ও আরাম ত্যাগ অর্থাৎ মানবিক কষ্ট। প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপ করতে হলে এই দুই ধরনের ব্যয়কেই বিবেচনায় নিতে হবে। এদের সমষ্টিকে প্রকৃত উৎপাদন ব্যয় বলে ।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...