2025 সালের এসএসসি বাংলা ১ম পত্র ঢাকা বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ড (Dhaka Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
মঞ্জু ও সঞ্জু দুই বন্ধু। দুজনই স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু উৎপাদিত ফল থেকে তার অংশ আগেই আলাদা করে নেয়। মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। অপরদিকে সঞ্জু তা করে না। সে মনে করে, 'ক্রেতারা আমার বাগানের মিষ্টি, পরিপক্ক ও নিরাপদ ফল খেয়ে তৃপ্ত হলেই আমার বাগান করা সার্থক হবে।
বাউল গানের কিংবদন্তি শিল্পী শাহ আব্দুল করিম। তাঁর গানে ভাটি অঞ্চলের সুখ-দুঃখ, ভালোবাসার পরিচয় পাওয়া যায়। এ জন্য তাঁর গান বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। শিল্পমানে অনন্য হওয়া সত্ত্বেও শহুরে সমাজে এ ধরনের গানের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে
ⅰ) দেশে সেদিন কি না বেঁধেছিল হুলস্থুল
নিরীহ বাঙালির ওপর লাফিয়ে পড়ল পাষন্ড নিষ্ঠুর।
(ii) মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি।
সাহিত্যের এক ধরনের শাখা আছে যেখানে লেখক সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে পাঠক সমাজকে কিছু জানানোর উদ্দেশ্যে কিংবা সে বিষয়ে নিজস্ব মতামত জ্ঞাপনের উদ্দেশ্যে লিখেন। সেক্ষেত্রে লেখক ভাবের অনুগামী ভাষা ব্যবহার করেন, কখনো তথ্য ও তত্ত্বের সমাবেশ ঘটান, কখনো যুক্তি বিশ্লেষণের মধ্যে দিয়ে বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়ার চেষ্টা করেন। তাই এ ধরনের রচনায় ভাব, ভাষা, যুক্তি ও বর্ণনার একটা আঁটসাঁট বন্ধন থেকে যায়।
উদ্দীপক-(i):
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কো
কান্ডারী বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার
উদ্দীপক-(ii): ২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের জন্য
'আসসুন্নাহ' ফাউন্ডেশন থেকে ত্রাণসামগ্রী আসে। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে
সকল মানুষের মধ্যে এগুলো সমানভাবে বিতরণ করেন।
স্তবক-১ :
মানুষ, সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন
ব্যর্থ হয় কখনো কখনো
ভেঙে যায় সব স্বপ্ন।
তবুও দমিয়ে থাকে না তারা
আবারো গড়ে আপন ভূবন।
স্তবক-২:
রাখাল ছেলে চড়ায় ধেনু বাজায় বেনু অশথ মূলে
সেই গানেরই পুলক লেগে ধানের ক্ষেত ওই উঠল দুলে।
সেই গানেরই পুলক লেগে বিলের জলের বাঁধন টুটে
মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে।
উদ্দীপক-১: ছগির মিয়া মানুষদের ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে। কিন্তু তার অবৈধ সম্পদের সকল গোপন রহস্য ফাঁস হয়ে যায়। অবশেষে শাস্তির ভয়ে স্থাবর-অস্তাবর সম্পত্তি ছেড়ে বিদেশে চলে যায়।
উদ্দীপক-২:
"আমার এ ঘর ভাঙিয়াছে যেবা
আমি বাঁধি তার ঘর
আপন করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর।"
উদ্দীপক-১: মুর্দা ফকির দুর্ভিক্ষে নিজের চোখের সামনে আপনজনদের মারা যেতে দেখেছেন।
মানুষগুলোকে কবর দেওয়ার সামর্থ্যও তার ছিল না। সেই থেকে মানসিক ভারসাম্য হারিয়ে
গোরস্থানের স্থায়ী বাসিন্দা হয়ে যান তিনি।
উদ্দীপক-২:
ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য,
সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোঁটালো যে অনন্য।
দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে।
উদ্দীপক-১: ইসরাইলের দখলদার বাহিনী ফিলিস্তিনের নিরিহ নিরোপরাধ জনগোষ্ঠী নিধনে
মেতে উঠেছে। তারা নির্বিচারে নারী-পুরুষ ও শিশু হত্যা করছে। বিমান হামলা করে গুড়িয়ে
দিচ্ছে তাদের বাড়ি-ঘর। প্রাণভয়ে তারা মিশর, লেবাননসহ পার্শ্ববর্তী দেশের সীমান্তে আশ্রয় নিচ্ছে
উদ্দীপক-২:
এদেশের মাটি আমার শরীরের মাংসের মতো,
কেউ চাইলেই আমার শরীর থেকে
মাংস কেটে দিতে পারি না।
এদেশের বাতাস আমার প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস
কেউ চাইলেই আমার নিঃশ্বাসের বাতাসে
বারুদের গন্ধ ছড়াতে পারে না।
স্তবক-১:
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।
স্তবক-২:
ধর্মান্ধের ধর্ম নেই, আছে লোভ ঘৃণ্য চতুরতা।
মানুষের পৃথিবীকে শতখণ্ডে বিভক্ত করেছে।
তারা টিকিয়ে রেখেছে শ্রেণিভেদ ঈশ্বরের নামে,
ঈশ্বরের নামে তারা অনাচার করেছে জায়েজ।
দশম শ্রেণির ছাত্রী সুরাইয়া বেশ কয়েকদিন থেকে স্কুলে অনুপস্থিত। বিষয়টি লক্ষ্য করে প্রধান শিক্ষক তার সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন সুরাইয়াকে তার বাবা বিয়ে দিতে যাচ্ছেন। কিন্তু সুরাইয়া এখন বিয়ে করতে চায় না। লেখা-পড়া করে প্রতিষ্ঠিত হতে চায়। প্রধান শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুরাইয়ার বিয়ে বন্ধ করিয়ে তাকে লেখা-পড়া চালিয়ে যাওয়ার পথ সুগম করেন।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?