2025 সালের এসএসসি বাংলা ১ম পত্র কুমিল্লা বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এসএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ড (Comilla Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূ এক দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ। তার অনুভবের জগৎ সমৃদ্ধ। অনুভবশক্তি দিয়ে সে জগৎ ও জীবন সম্পর্কে ধারণা লাভ করে। এমনকি ঋতু ও প্রকৃতির পরিবর্তনও সে বুঝতে পারে। আত্মমর্যাদাবোধেও সে সচেতন। দীঘিরঘাটে যখন 'শ্যাওলা পড়া পিছল সিঁড়ি জাগে' তখন সে পিছল খেয়ে জলে পড়ে ডুবে মরার ভয় করে। সে এও ভাবে যে, ডুবে মরলে তার অন্ধত্বের অভিশাপ ঘুচত।
দৃশ্যকল্প-১: গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।
দৃশ্যকল্প-২: লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। কারণ, বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন হুজুগপ্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর, আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। লাইব্রেরির শ্রেষ্ঠতা এইখানে যে, তা আমাদের ডাল-ভাতের ব্যবস্থা না করতে পারলেও সভ্যতার আদর্শটি অক্ষুণ্ণ রেখে আমাদের আলোক অভিসারী করে তুলতে পারে।
দেখিনু সেদিন রেলে
কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে
দিলে নিচে ফেলে,
চোখ ফেটে এলো জল,
এমনি করে কি জগৎ জুড়িয়া
মার খাঁবে দুর্বল?
মতিন ও সুজা দুই ভাই। দুজনই শিক্ষিত। মতিন আলুর হিমাগারে ম্যানেজারের দায়িত্ব পালন করতে গিয়ে আলুর ব্যবসা শিখে ফেলে। ব্যবসাকে পুঁজি করে সে আজ অর্থ-বিত্তের মালিক। আর সুজা শিক্ষকতা পেশা বেছে নিয়ে জ্ঞানগর্ভ প্রবন্ধ, গল্প ও কবিতা লিখে বেশ সুনাম কুড়িয়েছে। একজন চিনেছে লাভ আর প্রয়োজনকে, অপরজন চিনেছে জীবন ও জগৎকে।
দৃশ্যকল্প-১: বিদেশ হতে বিজাতীয়
নানান কথার ছড়াছড়ি
আর কতকাল দেশের মানুষ
থাকবে বল সহ্য করি।
দৃশ্যকল্প-২: বাংলার কাব্য বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা
সে দেশ আমার নয়গো আপন
যে দেশে বাঙালি নাই।
এ আমার শৈশবের নদী _______
অদূরের বিল থেকে পানকৌড়ি, মাছরাঙা, বক
পাখায় জলের ফোঁটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে;
জনপদে কী অধীর কোলাহল মায়াবী এ নদী
এনেছে স্রোতের মতো, আমি তার খুঁজিনি কিছুই।
চার সন্তানের জনক দুলুমিয়া ছোট মুদি দোকানদার। দোকান দিয়ে তার সংসার ভালো না চলায় সে দোকানের পাশাপাশি একটি এন. জি. ওতে নাইট গার্ডের চাকরি নেয়। সারারাত তাকে ঘন্টায় ঘন্টায় বাঁশী বাজাতে হয় ও চলাফেরা করতে হয়। চোর-ডাকাতের ভয় তাকে তাড়া করে। একবার ডাকাতেরা তাকে মারধর করে হাত-পা বেঁধে রেখে রাস্তায় ফেলে চলে যায়।
ডিসেম্বরের ১৪ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে বেরাইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাঙ্কারে আক্রমণ চালান। ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাঙ্কার।
মায়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গা হত্যাযজ্ঞে মেতে ওঠে। তাদের ঘর-বাড়ি জালিয়ে দেয় মায়ানমারের সেনারা। প্রাণের ভয়ে, জীবন বাঁচাতে দশ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থীশিবিরে আশ্রয় নেয়।
বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী কুতুবউদ্দীন ঋণ ভারে জর্জরিত। তার গার্মেন্টস এখন নিলামে উঠতে বসেছে। তার সাহসী ও শিক্ষিত ছেলে বাবাকে ঐসব দুশ্চিন্তা করতে নিষেধ করেন। ছেলে বাবাকে বলে, এ অবস্থা থেকে পরিত্রাণের অবশ্যই একটা উপায় খুঁজে বের করবো।
মা কেঁদে কয়, 'মঞ্জুলী মোর ওই তো কচি মেয়ে
ওরই সঙ্গে বিয়ে দেবে? বয়সে ওর চেয়ে
পাঁচগুণো সে বড়ো
তাকে দেখে বাছা আমার ভয়ে জড়োসড়ো
এমন বিয়ে ঘটতে দেবো নাকো।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?