কবির যুগে তাঁরা পুতুল খেলেছেন। আকাশে ঘুড়ি উড়িয়েছেন। উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা জিন-পরিদের গল্প শুনেছেন। আজকের শিশুরা খেলার বয়সে পড়ালেখা করে। আকাশে কলের জাহাজ চালায়। উত্তর ও দক্ষিণ মেরুর সব অজানা তথ্য জানে।
কবির মতে আজকের শিশুরা খেলার বয়সে অনেক পড়ালেখা করে। তাই তারা অনেক তথ্য বা অজানা বিষয় সম্পর্কে জানে। সেই সব জানা বিষয়গুলো তারা অন্যদের জানায়। যেমন: পাতালপুরীর অজানা সব কাহিনি সবাইকে জানায়। এক মেরুর সাথে আরেক মেরুর মানুষের কীভাবে জানাশোনা হবে সে কথা বলে।