যেসব কারণে পৃথিবীর পরিবেশ বেশি ক্ষতিগ্রস্ত হয় বায়ুদূষণ তাদের মধ্যে সবচেয়ে ভয়ংকর। বায়ুদূষণের ফলে নানা রকম রোগের সংক্রমণ হয়। যেমন: অ্যাজমা, শ্বাসকষ্ট, ব্রংকাইটিস, কাশি, রক্তস্বল্পতা, যক্ষ্মা ইত্যাদি। ২০০০ সালের এক জরিপে জানা যায়, আমাদের দেশে মানুষের মৃত্যুর প্রধান কারণ হলো বায়ুবাহিত রোগ। রান্নাবান্নার কাজ, ইটের ভাটা, কলকারখানা, যানবাহন থেকে নির্গত ধোঁয়া ব্যাপকভাবে বায়ুদূষণ ঘটায়। ধূমপানও বায়ুদূষণের আর একটি কারণ। বাংলাদেশের শিল্প ও কলকারখানাগুলো নগরকেন্দ্রিক। স্বাভাবিকভাবে এসব এলাকায় বায়ুদূষণ খুব বেশি। অপেক্ষাকৃত কম যান চলাচল ও কলকারখানা গড়ে না ওঠায় গ্রামাঞ্চলে বায়ুদূষণ এখনো কম। ব্যাপক বায়ুদূষণের ফলে ঢাকার বাতাস মানুষ বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর প্রথমগুলোর তিনটি বাংলাদেশে অবস্থিত। এগুলো হলো নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুর। তবে বিশ্বব্যাপী বায়ুদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা দিনদিন বাড়ছে। দেশের সব মানুষের আন্তরিক অংশগ্রহণ এ ক্ষেত্রে অপরিহার্য। দেশের পরিবেশ মানুষের বসবাসের উপযোগী করার জন্য বায়ুদূষণ বন্ধের বিকল্প নেই।
বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।
🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)
SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।
🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
(অনুচ্ছেদ রচনা)জিআই পণ্য
(অনুচ্ছেদ রচনা)জুলাই বিপ্লব: ২০২৪
(অনুচ্ছেদ রচনা)কৃত্রিম বুদ্ধিমত্তা
(অনুচ্ছেদ রচনা)দিনমজুর
(অনুচ্ছেদ রচনা)বৃক্ষমেলা
(অনুচ্ছেদ রচনা)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?