- ইলেকট্রোড নির্বাচনে বিবেচনা কর :
- ওয়েল্ডিং এর অবস্থান
- মূলধাতুর গুণাগুণ
- মূল ধাতুর পুরুত্ব
- জোড় এর ধরন
চিত্রঃ ২.৫
সাধারণত পাতলা শিট ওয়েল্ডিং করতে রুটাইল ইলেকট্রোড যে সব ক্ষেত্রে অধিক শক্তির প্রয়োজন সেখানে বেসিক ইলেকট্রোড এবং অধিক পুরুত্বের স্টিল ওয়েন্ডিং এ আয়রন পাউডার ইলেকট্রিক ব্যবহৃত হয়।
চিত্রঃ ২.৬
- ইলেকট্রোড নির্বাচনের বাঁধা ধরা তেমন কোন নিয়ম নেই তবে পারিপার্শ্বিক অবস্থা, ওয়েল্ডারের অভিজ্ঞতা এবং কাজের গুরুত্বানুযায়ী তা নির্বাচিত হয়।
- অধিক পুরুত্বের ধাতু ওয়েল্ডিং করতে অপেক্ষাকৃত বড় ব্যাস বিশিষ্ট ইলেকট্রোড ব্যবহৃত হয়।
- খরচ কম রাখার জন্য সম্ভাব্য সর্বোচ্চ ব্যাসের ইলেকট্রোড নির্বাচন করতে হবে।
- জোড় এর রুট রানের জন্য অপেক্ষাকৃত কম ব্যাস বিশিষ্ট ইলেকট্রোড নির্বাচন করতে হবে।
শিট/প্লেটের
| শিটের পুরুত্ব মিমি | ইলেকট্রোড ব্যাস মিমি | গেজ |
|---|---|---|
| ১.৬ | ১.৬ | ১৬ |
| ২.০ | ২.০ | ১৪ |
| ২.৫ | ২.৫ | ১২ |
| ৩.০ | ৩.০ | ১০ |
| ৬.০ | ৪.০ | ৮ |
| ১০.০০ | ৫.০ | ৬ |
- বাংলাদেশ অক্সিজেন লিঃ এর রুটাইল ইলেকট্রোড ফেরোস্পিড, ভরটিক মেরিন অথবা অরনিকুন এর সিটোবেস্ট, ওভারকর্ড ৩.২৫-৪ মিমি নির্বাচন করা যায়।
- ইলেকট্রোড প্রস্তুতকারীর নির্দেশাবলি দেখে নির্বাচন করা যায়।
Content added By
Read more