সংকর ইস্পাতের ওয়েল্ডিং বৈশিষ্ট্য (৮.২)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

336

ওয়েল্ডিং জোড়ের ক্ষেত্রে বর্তমান জগতে অসম্ভব বলে কিছু নেই। ধাতুর গুণাগুণের উপর এর পদ্ধতি বা প্রক্রিয়ার পরিবর্তন হয়। তবে মূল ধাতুর সঙ্গে সামঞ্জস্য রেখেই ফিলার রড বা ইলেকট্রোড নির্বাচন করা হয়। ফ্লাক্স বা ফ্লাক্স কোটেড ইলেকট্রোডের ক্ষেত্রেও এর ভিন্নতা রয়েছে।

কার্যত সকল সংকর ধাতু জোড়া সম্ভব। কোন কোন সংকর ধাতু জোড়া দেওয়ার ক্ষেত্রে দক্ষ ওয়েল্ডারের প্রয়োজন। নিয়ম অনুযায়ী মাইন্ড স্টিলের তুলনায় অ্যালয় স্টিল ওয়েল্ডিং অনেক বেশি অসুবিধাজনক, এর কারণ ওয়েল্ডিং করার সময় ওয়েল্ড এলাকার নিকটবর্তীস্থানে ফাটল সৃষ্টি হয়, বিডে স্লাগ ইনক্লুশান এবং গ্যাস পকেট সৃষ্টি হয় এবং ঐ ত্রুটিগুলো জোড় দুর্বল করে দেয়। কোন জোড়ে ফাটল দেখা দিলে উক্ত জোড় কেটে ফেলে দিতে হয়, কারণ ফাটল মেরামত যোগ্য ত্রুটি নহে। একবার ফাটল আরম্ভ হলে তা শুধু ছড়াতেই থাকে। শুধু সঠিক নিয়ম, সঠিক অ্যালয় ইলেকট্রোড এবং সঠিক অবস্থানসহ সব ধরনের প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করলেই এ ধাতু জোড় সহজতর হয়। নির্দিষ্ট অ্যালয় স্টিলের জন্য নির্দিষ্ট ধরনের ইলেকট্রোডের ব্যবহার করা হলে এ ধরনের ত্রুটি প্রতিরোধ বা হ্রাস করা যেতে পারে। 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...