উদ্ভিদ ও প্রাণীর প্রতি আচরণ (পাঠ-১১)

উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য - বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

1.1k

উদ্ভিদ আমাদের অনেক উপকার করে। এ জন্য উদ্ভিদের বেশি বেশি যত্ন করা দরকার। অকারণে কখনও গাছ কাটবে না বা গাছের ডাল ভাঙবে না। তোমার-আমার বলে কথা নেই, গাছ জাতীয় সম্পদ ও পৃথিবীর জলবায়ু সংরক্ষণের একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ামক। খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতেও গাছের যত্ন অতীব প্রয়োজনীয়। এসো আমরা অধিক গাছ লাগাই ও তার যত্ন নিই এবং অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করি। পশুপাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশুপাখি আমাদের অনেক উপকার করে। বনের পশুপাখিও প্রকৃতির সম্পদ। এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশুপাখি ধ্বংস করব না। অতিথি পাখি শিকার করব না। এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করা দরকার।

কাজ: গাছের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য একটি র‍্যালি আয়োজন কর।

এই অধ্যায়ে আমরা যা শিখলাম
• মূল পানি শোষণ করে এবং গাছকে মাটির সাথে বেঁধে রাখে। মূল প্রধানত দুই ধরনের, স্থানিক ও অস্থানিক।
• কাণ্ড শাখা, পাতা ও ফল-ফুলের ভার বহন করে। কাণ্ড প্রধানত দুই ধরনের, সবল কাণ্ড ও দুর্বল কাও।
• পর্ব থেকে সৃষ্ট পার্শ্বীয় চ্যাপ্টা ও সবুজ অংশটি পাতা। পাতা দুই ধরনের, সরল ও যৌগিক।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...