প্রশ্নমালা

প্রথম অধ্যায় - সংস্কৃত - সপ্তম শ্রেণি | NCTB BOOK

140

১। সঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:

ক) কাক কৃষকের ঘর থেকে এনেছিল মাছ / পিঠা / ইঁদুর / মাংস।
খ) পিঠা নিয়ে কাক বসেছিল গাছের ডালে / ঘরের চালে / ফুলবাগানে / আমগাছের অগ্রভাগে।
গ) শৃগালের লোভ হয়েছিল মাংস / মাছ/ কলা / পিঠা দেখে।
ঘ) শৃগাল কাককে সম্বোধন করেছিল ভাই / মিত্র / দাদা / কাকা বলে।
ঙ) পিঠার টুকরো পড়েছিল মাটিতে / টিনের চালে / গাছের ডালে / নদীর জলে।

২। বাংলায় উত্তর দাও :

ক) বটবৃক্ষটি কোথায় ছিল?
খ) কাক কৃষকের ঘর থেকে কি এনেছিল?
গ) কাকটি কোথায় বসেছিল?
ঘ) শৃগাল কোথায় এসেছিল?
ঙ) তার লোভ হল কেন?
চ) শৃগাল কাককে কি বলেছিল?
ছ) কাক কেন মুগ্ধ হল?
জ) মুগ্ধ হয়ে কাক কি করল?
ঝ) পিষ্টকখণ্ড কোথায় পড়ে গেল?
ঞ) শৃগাল তখন কি করল?

৩। শূন্যস্থান পূরণ কর :

ক) অস্তি গ্রামপ্রান্তে ______ শ্যামলমরণ্যম্।

খ) স ________ উপবিষ্টঃ।

গ) কন্ঠো২পি _______

ঘ) _____ ভবত মে মনঃ।

ঙ) পিষ্টকখণ্ডং ভূমৌ ________

৪। বাক্যরচনা কর:

গৃহাৎ, কাকস্য, দর্শনম্, মনঃ, ভূমৌ।

৫। শব্দার্থ লেখ:

গৃহাৎ, বৃক্ষশাখায়াম্, আনীতবান্, দৃষ্টা, শ্রোতুম্।

৬। সন্ধিবিচ্ছেদ কর:

তত্রাগতঃ, কণ্ঠো২পি, পরমানন্দেন, শব্দমকরোৎ, লোভো জাতঃ।

৭। কারণসহ বিভক্তি নির্ণয় কর:

গৃহাৎ, বৃক্ষশাখায়াম্, পিষ্টকখণ্ডং, কণ্ঠাৎ, শৃগালঃ, ভূমৌ।

৮। গল্পটির উপদেশ সংস্কৃত ভাষায় লেখ এবং তার বাংলা অনুবাদ কর।

৯। বাংলায় অনুবাদ কর:

ক) একদা একঃ _______ তত্রাগতঃ।

খ) সঃ অবদৎ _______ ইচ্ছামি।

গ) শৃগালস্য মুখাৎ _______ শব্দমকরোৎ।

ঘ) তেন তস্য _______ ভক্ষয়তি স্ম।

১০। 'কাক-শৃগাল-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।

Content added By

Read more

Promotion

Are you sure to start over?

Loading...