লাল সবুজ বর্ণান্ধতা

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - জীববিজ্ঞান - এইচএসসি | NCTB BOOK

2.8k

 

লাল-সবুজ বর্ণান্ধতা (Red-Green Color Blindness):

মানুষের চোখের রেটিনায় বর্ণসংবেদী কোণ কোষ (cone cell) উৎপাদনের জন্য একটি একট X লিংকড জিন প্রয়োজন। কোণ-কোষ তিন ধরনের। প্রত্যেকটি ধরন একেক বিশেষ রঙের প্রতি সংবেদনশীল। যেমন- লাল, সবুজ ও বেগুনি । এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল (অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে X-লিংকড় অ্যালিলের উপস্থিতি) বর্ণসংবেদী কোণ- কোষ উৎপাদনে অক্ষম। হোমোজাইগাস নারী (cc) ও পুরুষ (CY) লাল ও সবুজ বর্ণের সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে পারে না। অর্থাৎ নারীর ক্ষেত্রে এ জিনটি হোমোজাইগাস প্রচ্ছন্ন না হলে বর্ণান্ধতা প্রকাশ পায় না। কিন্তু পুরুষে একটি প্রচ্ছন্ন জিনই সে বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম ।বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে F1 জনুর পুত্র বা কন্যা সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক এবং পরবর্তী বংশের অর্ধেকে এ জিন সঞ্চারিত হবে।


F। জনুর সন্তানদের অনুরূপ জিনোটাইপধারী (কারণ মানুষে ভাই-বোনের বিয়ে হয় না) স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের সাথে বর্ণান্ধবাহক মহিলার বিয়ে হলে ঐ মহিলার চার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা (এদের মধ্যে এক কন্যা বর্ণান্ধতার বাহক), একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্ম লাভ করবে।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্বাভাবিক মা ও বর্ণান্ধ বাবা
বাহক মা ও স্বাভাবিক বাবা
বাহক মা ও বর্ণান্ধ বাবা
বর্ণান্ধ মা ও স্বাভাবিক বাবা
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

রুহানী লাল ও সবুজ রঙের ড্রেস পরে বেড়াতে গেলে সোহানীর সাথে দেখা হলো। সোহানী রুহানীর ড্রেসের রঙ শনাক্ত করতে পারেনি

ক্রিস্টমাস ডিজিজ
বর্ণান্ধতা
মাসকুলার ডিস্ট্রফি
ব্রাকিফ্যালাঞ্জি
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

শাকিল সাহেব স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষ। কিন্তু উনার একমাত্র পুত্র বর্ণান্ধ। (বর্ণান্ধতার জন্য দায়ী জিন XC, স্বাভাবিক জিন XH)

Promotion

Are you sure to start over?

Loading...