ল্যামার্কের মতবাদ

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - জীববিজ্ঞান - এইচএসসি | NCTB BOOK

3.7k

ল্যামার্কিজম (ল্যামার্কের)- এর সূত্রসমূহ

ডডসন ১৯০৬০ খ্রিস্টাব্দে বিবর্তন সম্বন্ধে-এর বিস্তৃত ধারণাকে ৪টি সূত্রের অদীন করে ব্যাখ্যার সুবিধা করে দেন। 

ক. প্রথম সূত্র-বৃদ্ধি: প্রত্যেক জীব তার জীবনকালে অন্তঃজীবনী শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ-প্রতঙ্গের বৃদ্ধি ঘটাতে চায়।

খ.দ্বিতীয় সূত্র- পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন: সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাবরোধের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। 

গ. তৃতীয় সুত্র- ব্যবহার ও অব্যবহার : ক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটি বিশেষ অঙ্গ সুগঠিত, কার্যক্ষম ও বড় হতে পারে, আবার অব্যবহার অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র হয়ে বিলুপ্ত হয়ে যায়। 

ঘ. চতুর্থ সূত্র- অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার : প্রতিটি জীবরে জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়।

ল্যামার্কিজমের সমালোচনা

ল্যামার্কের সমকালীন অনেকের সাময়িক স্বীকৃতি পেলেও এ মতবাদ বিজ্ঞানীমহলে অনেক কারণে সমর্থনযোগ্য হয়নি, যেমন ঃ ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার তত্ত্বটি সত্য নয়; কারণ, শিরা ও ধমনী ক্রমাগত ব্যবহৃত হলেও এদের আকার ও আয়তন কখনো বুদ্ধি পায় না; বারংবার ব্যবহারের ফলে কোন অঙ্গের বৃদ্ধি হয়ত হতে পারে। কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে কোন অঙ্গের নিষ্ক্রেয়তা কিংবা অবলুপ্তির ঘটনাও বিরল নয়; অর্জিত গুণের বংশানুক্রম সমর্থনযোগ্য নয়। লেজ কাটা কুকুরের বাচ্চা জন্মসূত্রে কখনই লেজবিহীন হয় না; অভাব বোধ ও প্রয়োজনের তাগিদে অঙ্গ সৃষ্টির ধারণা সমর্থনযোগ্য নয়। আকাশে উড়বার আকা খায় কোন মানুষের মনে পাখির মত ডানার জন্য অভাব বোধ মানুষের দেহে কখনো ডানা গজাবে না; ইন্দ্রিয় সৃষ্টির পূর্বে কোন ইন্দ্রিয়ের জন্য অভাব অনুভূত হওয়ার কথা কল্পনাও করা যায় না; ল্যামার্ক ধারণা করতেন ক্রিয়ার ফলেই কৌন অঙ্গের সৃষ্টি হয়। কিন্তু অঙ্গ না থাকলে তাঁর ক্রিয়ার প্রশ্ন অবান্তর।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্বতঃস্ফূর্তভাবেই জীবদেহে পরিবর্তন সূচিত হয়
ধারাবাহিক পরিবর্তনগুলো বংশানুসরণযোগ্য
অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য
জীবন সংগ্রামে পরাজিত জীব বিলুপ্ত হয়
ভাইজম্যান
হাক্সলি
এম্পিডোক্লিস
আলফ্রেড ওয়ালেসস
Promotion

Are you sure to start over?

Loading...