লিংক স্টাইল
যেকোনো সিএসএস প্রোপার্টি যেমন- color, background-color, margin ইত্যাদি প্রোপার্টির মাধ্যমে লিংকের স্টাইল করা যায়।
kt_satt_skill_example_id=610
এছাড়াও লিংকটি কি অবস্থায়(state) আছে তার উপর ভিত্তি করেও পৃথকভাবে লিংকের স্টাইল করা যেতে পারে।
একটি লিংক সচরাচর চারটি অবস্থায় থাকে।
লিংকের অবস্থাসমূহ নিম্নে তুলে ধরা হলোঃ
a:link- এটি একটি স্বাভাবিক লিংক যা ইউজার কর্তৃক এখনো প্রদর্শিতি(visited) হয় নি।a:visited- ইউজার কর্তৃক পরিদর্শিত(visited) একটি লিংক।a:hover- ইউজার কর্তৃক মাউজ কার্সর লিংকের উপর রাখা অবস্থাকে নির্দেশ করে।a:active- ইউজার কর্তৃক ক্লিক করা হয়েছে এমন একটি লিংক।
kt_satt_skill_example_id=611
বিঃদ্রঃ ভালো ফলাফলের জন্য লিংক স্টাইলের এই ক্রম অবশ্যই অনুসরণ করতে হবে।
লিংকের বিভিন্ন অবস্থার জন্য পৃথকভাবে স্টাইল সেট করতে হলে নিচের নিয়ম দুটি মেনে চলতে হবে।
a:linkএবংa:visitedএর পরেa:hoverব্যবহার করতে হবে।a:hoverএর পরেa:activeব্যবহার করতে হবে।
background-color প্রোপার্টি
লিংকের ব্যাকগ্রাউন্ড-কালার সেট করার জন্য background-color প্রোপার্টি ব্যবহার করা হয়।
a:link {
background-color: lawngreen;
}
a:visited {
background-color: green;
}
a:hover {
background-color: lightsalmon;
}
a:active {
background-color: hotpink;
}text-decoration প্রোপার্টি
লিংক থেকে আন্ডারলাইন মুছে ফেলার জন্য text-decoration প্রোপার্টির ভ্যালু none ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=615
লিংক বাটন
লিংককে বক্স বা বাটনের মত তৈরি করার জন্য অতিরিক্ত যে সিএসএস প্রোপার্টি ব্যবহার করা হয় তা নিম্নের উদাহরণে দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=620
বিঃদ্রঃ আমরা চাইলে এই বাটনটির মধ্যে লিংকের বিভিন্ন অবস্থা(state) প্রয়োগ করতে পারবো।
Read more