সুডো-এলিমেন্ট কি?
সিএসএস সুডো-এলিমেন্ট দ্বারা একটি এলিমেন্টের নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে স্টাইল করা হয়।
উদাহরণস্বরুপঃ
- একটি এলিমেন্টের প্রথম অংশ বা প্রথম লাইনের স্টাইল পরিবর্তন।
- একটি এলিমেন্টের পূর্বে এবং পরে কন্টেন্ট যোগ।
সকল সিএসএস সুডো-এলিমেন্ট
| সিলেক্টর | উদাহরণ | বর্ণনা |
|---|---|---|
::after | p::after | < p> এলিমেন্টের পরে কন্টেন্ট যোগ করবে। |
::before | p::before | < p> এলিমেন্টের পূর্বে কন্টেন্ট যোগ করবে। |
::first-letter | p::first-letter | < p> এলিমেন্টের প্রথম শব্দটি সিলেক্ট করবে। |
::first-line | p::first-line | < p> এলিমেন্টের প্রথম লাইনটিকে সিলেক্ট করবে। |
::selection | p::selection | ব্যবহারকারী কর্তৃক সিলেক্টকৃত < p> এলিমেন্টের অংশকে সিলেক্ট করবে। |
গঠণপ্রণালী
selector::pseudo-element {
property: value;
}সিএসএস(১) এবং সিএসএস(২)-এ সুডো-এলিমেন্ট এবং সুডো-ক্লাসে একটি কোলন ব্যবহার হতো। সিএসএস(৩)-এ সুডো-এলিমেন্টে একটি কোলন ব্যবহারের পরিবর্তে দুইটি কোলন ব্যবহারের প্রচলন করে। সুডো-এলিমেন্ট এবং সুডো-ক্লাসের গঠণপ্রণালীর মধ্যে পার্থক্য তৈরি করার জন্য ইহা প্রচলন করা হয়েছিল।
::first-line সুডো-এলিমেন্ট
::first-line সুডো-এলিমেন্টটি একটি টেক্সটের প্রথম লাইনকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=905
বিঃদ্রঃ ::first-line সুডো-এলিমেন্টটি শুধুমাত্র ব্লক-লেভেল এলিমেন্টের জন্যে ব্যবহার করা যায়।
::first-line সুডো-এলিমেন্টে নিম্নলিখিত প্রোপার্টিগুলো ব্যবহার করা যায়ঃ
fontcolorbackgroundword-spacingletter-spacingtextVertical-aligntext-transforline-heightclear
::first-letter সুডো-এলিমেন্ট
একটি টেক্সটের প্রথম অক্ষরকে সিলেক্ট করার জন্য ::first-letter সুডো-এলিমেন্টটি ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=908
বিঃদ্রঃ::first-letter সুডো-এলিমেন্টটি শুধুমাত্র ব্লক-লেভেল এলিমেন্টের জন্য ব্যবহার করা যায়।
::first-letter সুডো-এলিমেন্টে নিম্নলিখিত প্রোপার্টিগুলো ব্যবহার করা যায়ঃ
fontcolorbackgroundmarginpaddingbordertext-decorationvertical-align("float"যদি"none"হয়)text-transformline-heightfloatclear
সুডো-এলিমেন্ট এবং সিএসএস ক্লাস
সুডো-এলিমেন্টগুলো সিএসএস ক্লাসের সাথেও ব্যবহার করা যায়ঃ
kt_satt_skill_example_id=910
একাধিক সুডো-এলিমেন্টের ব্যবহার
আপনি চাইলে একই এলিমেন্টে একাধিক সুডো এলিমেন্ট ব্যবহার করতে পারেন।
kt_satt_skill_example_id=913
::before সুডো-এলিমেন্ট
একটি এলিমেন্টের আগে কন্টেন্ট যোগ করার জন্য ::before সুডো-এলিমেন্ট ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=916
::after সুডো-এলিমেন্ট
একটি এলিমেন্টের পরে কন্টেন্ট যোগ করার জন্য ::after সুডো-এলিমেন্ট ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=918
::selection সুডো-এলিমেন্ট
ব্যবহারকারী একটি এলিমেন্টের কোন অংশকে সিলেক্ট করলে, সিলেক্টকৃত অংশকে স্টাইল করার জন্য ::selection সুডো-এলিমেন্টটি ব্যবহার করা হয়।
::selection সুডো-এলিমেন্টের সাথে নিচের সিএসএস প্রোপার্টিগুলো ব্যবহার করা যায়ঃ
- color
- background
- cursor
- outline
kt_satt_skill_example_id=920
Read more