- সাধারণত পাতলা শিট ওয়েন্ডিং করতে রুট ইন ইলেকট্রোড, যে সব ক্ষেত্রে অধিক শক্তির প্রয়োজন সেখানে বেসিক ইলেকট্রোড এবং অধিক গুরুত্বের স্টিল ওয়েন্ডিং করতে আয়রন পাউডার ইলেকট্রোড ব্যবহৃত হয় ।
- ইলেকট্রোড নির্বাচনের বাঁধা ধরা তেমন কোন নিয়ম নেই, তবে জবের পুরুত্ব ওয়েল্ডিং এর অবস্থান ও ধাতুর প্রকৃতি এবং কাজের গুরুত্বানুসারে এটি নির্বাচন করা হয়।
- অধিক গুরুত্বের ধাতু ওয়েল্ডিং করতে অপেক্ষাকৃত বড় ব্যাস বিশিষ্ট ইলেকট্রোড ব্যবহৃত হয় খরচ কম রাখার জন্য সর্ব্বাচ্চ ব্যাসের ইলেকট্রোড নির্বাচন করতে হবে।
শিটের পুরুত্ব মিমি | ইলেকট্রোডের ব্যাস মিমি | গেজ |
|---|---|---|
| ১.১ | ১.৬ | ১৬ |
| ২.০ | ২.০ | ১৪ |
| ২.৫ | ২.৫ | ১২ |
| ৩.০ | ৩.০ | ১০ |
| ৬.০ | ৪.০ | ৮ |
| ১০.০ | ৫.০ | ৬ |
জোড়ের রুট রানের জন্য সাধারণত কম ব্যাস বিশিষ্ট ইলেকট্রোড ব্যবহৃত হয়। এক্ষেত্রে ১০ গেঞ্জি ইলেকট্রোড ৩.২০ মিমি ব্যাস বিশিষ্ট ইলেকট্রোড ব্যবহার করা হয়।
Content added By
Read more