বিদ্বত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈব্য তুল্যং কদাচন।
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান্ সর্বত্র পূজ্যতে ॥ ১
উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপবে।
রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ । ২
ন চ বিদ্যাসমো বন্ধুর্ন চ ব্যাধিসমো রিপুঃ।
ন চাপত্যসমঃ স্নেহো ন চ দৈবাৎ পরং বলম্ ॥ ৩
ত্যজ দুর্জনসংসর্গং ভজ সাধুসমাগমম্।
কুরু পুণ্যমহোরাত্রং স্মর নিত্যমনিত্যতাম্ ॥ ৪
বাংলা অনুবাদ :
১। বিদ্যা এবং রাজৈশ্বর্য কখনও সমান নয়। কারণ রাজা পূজিত হন নিজের দেশে, কিন্তু বিদ্বান পূজিত হন সকল দেশে।
২। আনন্দে, দুঃখে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপর্যয়ে, রাজদ্বারে ও শ্মশানে যে সঙ্গে থাকে, সে-ই বন্ধু।
৩। বিদ্যার সমান বন্ধু, ব্যাধির সমান শত্রু, সন্তানের সমান স্নেহের পাত্র এবং দৈবের অধিক শক্তি নেই।
৪। দুর্জনের সাহচর্য ত্যাগ করবে, সাধুগণকে সেবা করবে, দিবা-রাত্র পুণ্যকার্য করবে এবং সংসারে সকলই ক্ষণস্থায়ী একথা স্মরণ রাখবে।
অনুশীলনী
শব্দার্থ: বিদ্বভ্রম্- বিদ্যা। নৃপত্বম্ রাজত্ব। কদাচন- কখনও। পূজ্যতে- পূজিত হন। সর্বত্র- সকল স্থানে। ব্যাধিসমঃ- রোগের সমান। দৈবাৎ- দৈব অপেক্ষা। বলম্ শক্তি। অপত্যসমঃ- সন্তানের সমান। ত্যজ- ত্যাগ কর। দুর্জনসংসর্গম্- দুর্জনের সাহচর্য। সাধুসমাগমম্- সাধুসঙ্গ। কুরু- কর। নিত্যম্- সর্বদা।
ব্যাকরণ
(ক) সন্ধিবিচ্ছেদ: বিদ্বত্ত্বঞ্চ = বিদ্বত্ত্বম্ + চ। নৃপত্বঞ্চ = নৃপত্বম্ + চ। নৈব ন + এব। যস্তিষ্ঠতি = যঃ + তিষ্ঠতি। পুণ্যমহোরাত্রং = পুণ্যম্ + অহোরাত্রং। নিত্যমনিত্যতাম্ = নিত্যম্ + অনিত্যতাম্।
(খ) কারণসহ বিভক্তি নির্ণয় স্বদেশে- অধিকরণে ৭মী। বিদ্বান্- কর্তায় ১মা। উৎসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপবে, রাজদ্বারে, শ্মশানে- অধিকরণে ৭মী। দৈবাৎ- অপেক্ষার্থে ৫মী। দুর্জনসংসর্গং- কর্মে ২য়া।
১। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) বিদ্বান পূজিত হন স্বদেশে / বিদেশে / স্বগৃহে / সর্বত্র।
খ) সবচেয়ে বড় রিপু অগ্নি/ ব্যাধি/জল/ ঝড়।
গ) ভজনা করা উচিত সাধুসঙ্গ / শিক্ষকসঙ্গ / গুরুসঙ্গ / পিতৃসঙ্গ।
ঘ) অহোরাত্র পূজা / যজ্ঞ / জপ / পুণ্যকাজ করা উচিত।
২। শূন্যস্থান পূরণ কর:
ক) ________ পূজ্যতে রাজা।
খ) ন চ দৈবাৎ পরং ______
গ) ________ সাধু-সমাগমম্।
ঘ) ন _______ স্নেহঃ।
ঙ) স্মর _______
৩। বাংলায় উত্তর দাও :
ক) রাজা কোথায় পূজিত হন?
খ) বিদ্বান ব্যক্তি পূজিত হন কোথায়?
গ) শ্রেষ্ঠ শক্তি কি?
ঘ) শ্রেষ্ঠ বন্ধু কে?
ঙ) সবচেয়ে বড় শত্রু কি?
চ) দিনরাত কি করা উচিত?
8। শব্দার্থ লেখ:
কদাচন, দৈবাৎ, বিদ্বভ্রম্, কুরু, নিত্যম্।
৫। নিম্নলিখিত পদগুলোর বাক্যে প্রয়োগ দেখাও :
পূজ্যতে, কদাচন, বলম্, ত্যজ, পুণ্যম্।
৬। সন্ধিবিচ্ছেদ কর :
নৈব, যস্তিষ্ঠতি, নিত্যমহোরাত্রং, নৃপত্বঞ্চ, বিদ্বত্ত্বঞ্চ।
৭। কারণসহ বিভক্তি নির্ণয় কর:
স্বদেশে, বিদ্বান, উৎসবে, দৈবাৎ।
৮। বিদ্যাবিষয়ক শোকটি উদ্ধৃত কর।
৯। বাংলায় অনুবাদ কর :
ক) বিদ্বত্ত্বঞ্চ ________ পূজ্যতে ॥
খ) উৎসবে ________ বান্ধবঃ।
গ) ন চ _________ পরং বলম্॥
ঘ) ত্যজ _______ নিত্যমনিত্যতাম্।
১০। সংস্কৃত শোক উদ্ধৃত করে উত্তর দাও : প্রকৃত বান্ধব কে?