প্রাণীর আচরণের প্রকৃতি

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - জীববিজ্ঞান - এইচএসসি | NCTB BOOK

1.6k

আচরণের প্রকৃতি (The nature of behavior)

কোনো আচরণগত সাড়ার ব্যাপ্তি ও প্রকৃতির পরিবর্তন ঘটার পেছনে বিভিন্ন উদ্দীপনার সম্মিলন কাজ করে। বিভিন্ন উদ্দীপনার এ সম্মিলন মোটিভেশন (motivation) বা প্রেরণা নামে পরিচিত। অনেক প্রজাতির স্ত্রী সদস্য বছরের নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময়ে জননে অংশ নেয় না। এ সময়কালটি প্রাণিদেহে রজঃচত্রের (এস্ট্রাস চক্র) সঙ্গে জড়িত থাকে। তখন নিষেক, গর্ভধারণ ও সন্তান জন্মদান ঐ প্রাণীর জন্য নিরাপদ ও অনুকূল। এ আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে জৈবনিক ছন্দ (biological rhythms)। আচরণগত পরিবর্তনে সহায়ক এ ধরনের সংকেতকে সাংকেতিক উদ্দীপনা (sign stimuli) নামে অভিহিত করা হয়। উৎপত্তি বা কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন রকমঃ মোটিভেশনাল, রিলিজিং এবং টার্মিনেটিং উদ্দীপনা।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বৃদ্ধির সাথে
প্রজাতির নির্দিষ্ট নয়
বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত
অনুশীলন দ্বারা অর্জিত
Promotion

Are you sure to start over?

Loading...