যে কোন ধাতুর গুণাগুণ জানা থাকলে সংশিষ্ট ধাতু জোড়ের ক্ষেত্রে ধাতুর গুণাগুণ মোতাবেক সঠিক ইলেকট্রোড সঠিক কারেন্ট সেটিং, সঠিক ওয়েল্ডিং এর অবস্থান নির্বাচন ও সঠিক ধাতু জোড়ের টেকনিক গঠন গ্রহণ করা যায়।
নিম্নে প্রধান প্রধান সংকর ইস্পাতসমূহের গুণাগুণ প্রদত্ত হলো :
নিকেল স্টিল- অত্যন্ত শক্ত, শক্তি সম্পন্ন এবং মজবুত
- ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন
- উত্তমরূপে পালিশ হয়ে থাকে
- অধিক টানা শক্তি সম্পন্ন
- মরিচা রোধক
ম্যাঙ্গানিজ স্টিল- অত্যন্ত শক্ত
- চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
- উত্তমরূপে কাস্টিং করা যায়
- উত্তমরূপে রোলিং করা যায়
ক্রোমিয়াম নিকেল স্টিলের চেয়ে শক্ত
- নিকেল স্টিলের চেয়ে শক্তি সম্পন্ন
- যে কোন স্টিলের চেয়ে করোশান রোধক
- ঘর্ষন ক্ষয় রোধক
স্টেইনলেস স্টিল- অত্যন্ত শক্ত এবং মজবুত
- স্টেইনলেস স্টিল চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং হার্ডেড করা যায়
- স্টেইনলেস স্টিল এসিড এবং অ্যামোনিয়া দ্বারা আক্রান্ত হয় না।
- ওয়েল্ডিং করা যায়
- টানা শক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে ৬.২৮.৩ টন
- ব্রিলেন হার্ডনেস নং ২০-২৪
টাংস্টেন স্টিল- অত্যন্ত শক্ত এবং মজবুত
- একে তাপ প্রক্রিয়া দ্বারা শক্ত করা যায়
- কাটিং টুলস্ ম্যাটেরিয়ালস্ হিসেবে ব্যবহৃত হয়
- উচ্চ গলন তাপমাত্রা
- ওয়েল্ড করা কঠিন তবে ওয়েল্ড করা সম্ভব
Content added By