উপসর্গ কোনটি?
উপসর্গ কোনটি?
-
ক
অতি
-
খ
থেকে
-
গ
চেয়ে
-
ঘ
দ্বারা
শব্দ বা ধাতুর পূর্বে যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ঐসব শব্দাংশকে উপসর্গ বলে। বাংলা ভাষায় মোট তিন প্রকার উপসর্গ রয়েছে। যথাঃ খাঁটি বাংলা উপসর্গ, তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বিদেশি উপসর্গ। 'অতি' একটি তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ বিশটিঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
তৎসম (সংস্কৃত) উপসর্গ
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
তৎসম উপসর্গ বিশটি : প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ তৎসম (সংস্কৃত) শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি- এ চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়। যেমন –আকাশ, সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ । অতএব উপসর্গ আ, সু, বি, নি-ও বাংলা। আর আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই এসব শব্দের উপসর্গ আ, সু, বি, নি–ও তৎসম উপসর্গ নিচে বিশটি তৎসম উপসর্গের উদাহরণ দেওয়া হলো-
Related Question
View Allবি, নি, নির- কোন ধরণের উপসর্গ?
-
ক
বাংলা
-
খ
বিদেশী
-
গ
মিশ্র
-
ঘ
সংস্কৃত
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-
ক
বিপরীত
-
খ
নিকৃষ্ট
-
গ
বিকৃত
-
ঘ
অভাব
'অনুবাদ' শব্দে 'অনু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-
ক
পশ্চাৎ
-
খ
পৌনঃপূন
-
গ
সাদৃশ্য
-
ঘ
সঙ্গে
কোন উপসর্গটি ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে?
-
ক
প্রতিপক্ষ
-
খ
প্রতিদ্বন্দ্বী
-
গ
প্রতিবিম্ব
-
ঘ
প্রতিবাদ
সংস্কৃত বা-তৎসম উপসর্গ কয়টি?
-
ক
পনেরটি
-
খ
উনিশটি
-
গ
বিশটি
-
ঘ
একুশটি
প্র, পরা, অপ- এগুলো
-
ক
সংস্কৃত উপসর্গ
-
খ
বিদেশী উপসর্গ
-
গ
বাংলা উপসর্গ
-
ঘ
উপমান স্থানীয় অব্যয়
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!