নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

‘'নকসী কাঁথার মাঠ', 'সোজন বাদিয়ার ঘাট', 'রঙিলা নায়ের মাঝি', 'রাখালি', 'বালুচর' ইত্যাদি জনপ্রিয় কাব্যের রচয়িতা কবি জসীমউদ্দীন কবিতায় নিখুঁতভাবে উপস্থাপন করেছেন গ্রামের অবহেলিত মানুষের প্রাত্যহিক জীবন ।

উদ্দীপকে প্রকাশিত 'ঐকতান' কবিতার প্রত্যাশিত বৈশিষ্ট্য হলো- 

i. মৃত্তিকা সংলগ্নতা 

ii. সর্বত্রগামী বৈচিত্র্য 

iii. সাধারণের মনোযাতনা প্রকাশ 

নিচের কোনটি সঠিক?

Updated: 2 months ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
783
ব্যাখ্যাঃ

উদ্দীপকে পল্লীকবি জসীমউদ্দীনের জনপ্রিয় কাব্যগ্রন্থগুলোর নাম উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কবিতায় "গ্রামের অবহেলিত মানুষের প্রাত্যহিক জীবন" নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। এই তথ্যের ভিত্তিতে 'ঐকতান' কবিতার প্রত্যাশিত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা যেতে পারে:

        
  •         

    i. মৃত্তিকা সংলগ্নতা: জসীমউদ্দীনের কবিতা পল্লী জীবন ও প্রকৃতির সাথে নিবিড়ভাবে সংযুক্ত। তাঁর কাব্যে মাটি, গ্রাম এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সুখ-দুঃখের নিখুঁত বর্ণনা পাওয়া যায়। উদ্দীপকে উল্লেখিত 'গ্রামের অবহেলিত মানুষের প্রাত্যহিক জীবন' এই 'মৃত্তিকা সংলগ্নতা'কেই নির্দেশ করে। তাই এটি সঠিক।

        
  •     
  •         

    ii. সর্বত্রগামী বৈচিত্র্য: 'ঐকতান' বলতে সাধারণত জীবনের সামগ্রিকতা বা বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতার একীভূত রূপকে বোঝায়। যদিও জসীমউদ্দীনের কবিতায় গ্রামীণ জীবনের বৈচিত্র্য রয়েছে, তবে 'সর্বত্রগামী' শব্দটি ব্যাপক অর্থে সমগ্র সমাজ (শহর ও গ্রাম উভয়ই) এবং জীবনের প্রতিটি ক্ষেত্রকে নির্দেশ করে। উদ্দীপকে জসীমউদ্দীনের কাব্যচর্চাকে 'গ্রামের অবহেলিত মানুষের প্রাত্যহিক জীবন' তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা 'সর্বত্রগামী বৈচিত্র্য' ধারণার পূর্ণাঙ্গ প্রকাশ নয়, বরং একটি নির্দিষ্ট ক্ষেত্রের গভীর চিত্রায়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতায় কবি সমাজের সকল স্তরের সাথে নিজেকে যুক্ত করার যে আকুতি প্রকাশ করেছেন, তা 'সর্বত্রগামী বৈচিত্র্য' ধারণার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। তাই উদ্দীপকের প্রেক্ষাপটে এটি সম্পূর্ণভাবে সঠিক বলা যায় না।

        
  •     
  •         

    iii. সাধারণের মনোযাতনা প্রকাশ: উদ্দীপকে 'গ্রামের অবহেলিত মানুষের প্রাত্যহিক জীবন' উপস্থাপনের কথা বলা হয়েছে। অবহেলিত মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বঞ্চনা ও মনোযাতনা থাকে। জসীমউদ্দীন তাঁর কাব্যে গ্রামীণ সমাজের সাধারণ ও অবহেলিত মানুষের হাসি-কান্নার চিত্র দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন, যেখানে তাদের মনোযাতনাও প্রকাশিত হয়েছে। তাই এটিও সঠিক।

        

উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকের আলোকে 'ঐকতান' কবিতার প্রত্যাশিত বৈশিষ্ট্য হলো i. মৃত্তিকা সংলগ্নতা এবং iii. সাধারণের মনোযাতনা প্রকাশ।

সঠিক উত্তর হলো 2. i ও iii

Satt AI
Satt AI
3 months ago


“ঐকতান” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র চার মাস আগে ১৩৪৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ ‘জন্মদিনে' কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা ‘প্রবাসী’তে কবিতাটি 'ঐকতান'-নামে প্রথম প্রকাশিত হয়। “ঐকতান” অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্ম-সমালোচনা ; কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি ।
দীর্ঘ জীবন-পরিক্রমণের শেষপ্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্যসাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন “ঐকতান” কবিতায়। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিৎকরতা ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন, এই পৃথিবীর অনেক কিছুই তাঁর অজানা ও অদেখা রয়ে গিয়েছে। বিশ্বের বিশাল আয়োজনে তাঁর মন জুড়ে ছিল কেবল ছোট একটি কোণ । জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন। তবু বিপুলা এ পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি ক্ষেতে হাল চষে, তাঁতি তাঁত বোনে, জেলে জাল ফেলে— এসব শ্রমজীবী মানুষের ওপর ভর করেই জীবনসংসার এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্ক্তেয় মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন, তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব-জীবনধারার ঐকতান সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টিসম্ভার যে কৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়, কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, তাঁর কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌছাতে পারেনি। ফলে, জীবন-সায়াহ্নে কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা-সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। “ঐকতান” কবিতায় যুগপৎ কবির নিজের এবং তাঁর সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে।
কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটিতে ৮+৬ এবং ৮+১০ মাত্রার পর্বই অধিক। তবে এতে কখনো-কখনো ৯ মাত্রার অসমপর্ব এবং ৩ ও ৪ মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে।

Related Question

View All
  • ক
    দম্ভ, ধনে
  • খ
    দীনতা, ভিক্ষালব্ধ
  • গ
    দীনতা, লব্ধ
  • ঘ
    গর্ব, অর্জিত
116
  • ক
    নির্বাক মনের
  • খ
    নির্বাসিত
  • গ
    মহৎ
  • ঘ
    পল্লি
861
  • ক
    সামাজিক অবস্থান
  • খ
    দীর্ঘ বিচ্ছেদ
  • গ
    দারিদ্র্য ও অশিক্ষা
  • ঘ
    অহংকার ও সংকীর্ণতা
376
  • ক
    নবীন কবির
  • খ
    অখ্যাতজনের কবির
  • গ
    জীবনবিমুখ কবির
  • ঘ
    বিখ্যাত কবির
363
  • ক
    নবীন কবির
  • খ
    অখ্যাতজনের কবির
  • গ
    জীবনবিমুখ কবির
  • ঘ
    বিখ্যাত কবির
839
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই