কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

Updated: 2 months ago
  • ক
    রোসাঙ্গ
  • খ
    মিথিলা
  • গ
    কৃষ্ণনগর
  • ঘ
    ত্রিপুরা
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা কারিগরি শিক্ষা অধিদপ্তর — বিভিন্ন পদ (১৮-২০ গ্রেড) বাংলা 2024 আলাওল MoD DAD - 2016 BR SAE - 2017 IBBL Asst. Officer - 2013 Various Depts – Personal Officer - 2018 DoICT Assistant Programmer - 2020 BPO - MC – Mail Operator - 2023 SBC Officer - 2023 DTE – Various Posts (Grade 18-20) - 2024 BREB – Lineman - 2025 IBBL Officer - 2013
280
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যে আরাকানকে অনেক জায়গায় "রোসাঙ্গ" নামে উল্লেখ করা হয়েছে। আরাকান মায়ানমার এর একটি অঙ্গরাজ্য 

Mehedi Hasan
Mehedi Hasan
2 years ago

মহাকবি আলাওল ছিলেন বাঙালি পণ্ডিত কবি। বাংলা সাহিত্যে মধ্যযুগের ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসেবে মুসলমান কবিদের অবদান সর্বজনস্বীকৃত। তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে আরবি, ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নতুন যুগের সূচনা করেন।

  • আলাওল ১৬০৭ সালের দিকে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম / ফরিদপুরের ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন।
  • আলাওলের পিতা ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য ছিলেন। জলপথে ফতেয়াবাদ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন এবং ঘটনাস্থলে তাঁর পিতা মৃত্যুবরণ করেন। তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়ে আরাকান রাজ্যে উপস্থিত হন।
  • আলাওল আরাকানে প্রথমে রাজদেহরক্ষী অশ্বারোহী পরে সেনাবাহিনীর চাকরিতে নিয়োজিত ছিলেন।
  • আরাকানের প্রধান অমাত্য মাগন ঠাকুর আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন।
  • তিনি 'লোরচন্দ্রাণী ও সতীময়না' (১৬৫৯) কাব্যের ৩য় খণ্ড রচনা করেন। ১ম ও ২য় খণ্ড রচনা করেন দৌলত কাজী।
  • তিনি ১৬৮০ সালে মারা যান।

'পদ্মাবতী' কাব্য:

'পদ্মাবতী' (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য। এ কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ্য রূপ, ভাবের গভীরতা, ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে 'পদ্মাবতী'কে আলাওলের শ্রেষ্ঠ রচনা বলা হয়। এ কাব্যে তার ব্যক্তিগত জীবনের কিছু পরিচয় বিধৃত রয়েছে। এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি- 'তাম্বুল রাতুল হৈল অধর পরশে।'

'পদ্মাবতী' কাব্যের অন্যতম খণ্ড 'ঋতু বর্ণন' এর পঙ্ক্তি:

প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব।

দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব ।।

মলয়া সমীর হৈলা কামের পদাতি।

মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি।।

আলাওলের কাব্যসমূহ

গ্রন্থ

প্রকাশকাল

উৎস

পৃষ্ঠপোষক

পদ্মাবতী১৬৪৮পদুমাবৎ (মালিক মুহম্মদ জায়সী)কোরেশী মাগন ঠাকুর
রওনকলিকা আনন্দবর্মা১৬৫৯মৌলিক (লোরচন্দ্রাণী ও সতীময়নার উত্তরাংশ)শ্রীমন্ত সোলেমান
তোহফা (নীতিকাব্য)১৬৬৪তুহফ-ই নসাঈহ (ইউসুফ গদা)শ্রীমন্ত সোলেমান
হপ্তপয়কর১৬৬৫হফত্ পয়কর (নিজামী)সৈয়দ মুহম্মদ খান
সয়ফুলমুলুক বদিউজ্জামাল১৬৬৯সয়ফুলমুলুক বদিউজ্জামাল (গাওয়াসী)মাগন ঠাকুর
সিকান্দরনামা১৬৭৩সিকান্দরনামা (নিজামী)নবরাজ মজলিস
রাগতালনামামৌলিক--
পদাবলীমৌলিক--
শিরী খুসরুমৌলিক--

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    পদ্মাবতী
  • খ
    তোহফা
  • গ
    ইউসুফ জোলেখা
  • ঘ
    হপ্ত-পয়কর
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (সেট: চন্দ্রমল্লিকা, ইংরেজি ভার্সন) বাংলা আলাওল Uttara Asst. Officer - 2017 BPSC – Administrative Officer - 2019 47th BCS Preli (Chandramallika, English) - 2025
66
Updated: 2 months ago
  • ক
    রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ
    আলাওল
  • গ
    দৌলত কাজী
  • ঘ
    সৈয়দ সুলতান
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় — স্বাস্থ্য সেবা বিভাগ — স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর — সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/এক্সরে) বাংলা আলাওল
109
Updated: 2 months ago
  • ক
    দৌলত উজির বাহরাম খাঁ
  • খ
    আব্দুল হাকিম
  • গ
    শাহ মুহম্মদ সগীর
  • ঘ
    আলাওল
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় — জনপ্রশাসন মন্ত্রণালয় — সরকারি কর্মচারী হাসপাতাল — ডেন্টাল সার্জন (৯ম গ্রেড) বাংলা আলাওল
78
Updated: 2 months ago
  • ক
    আত্মজীবনী
  • খ
    প্রণয়কাব্য
  • গ
    নীতিকাব্য
  • ঘ
    জঙ্গনামা
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর - অফিস সহায়ক বাংলা আলাওল CAAB – Office Assistant cum Computer Typist - 2024 DOICT – Office Assistant - 2025
326
Updated: 2 months ago
  • ক
    শাহ মুহম্মদ সগীর
  • খ
    সৈয়দ হামজা
  • গ
    কবি জয়দেব
  • ঘ
    আলাওল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি – অ্যাসিস্ট্যান্ট অফিসার (গ্রেড-৩) বাংলা আলাওল MoD DAD - 2016 BR SAE - 2017 IBBL Asst. Officer - 2013 Various Depts – Personal Officer - 2018 DoICT Assistant Programmer - 2020 BPO - MC – Mail Operator - 2023 SBC Officer - 2023 DTE – Various Posts (Grade 18-20) - 2024 BREB – Lineman - 2025 IBBL Officer - 2013
317
Updated: 2 months ago
  • ক
    পঞ্চদশ
  • খ
    ষোড়শ
  • গ
    সপ্তদশ
  • ঘ
    অষ্টাদশ
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা জাতীয় রাজস্ব বোর্ড - ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর বাংলা আলাওল 46th BCS Preli - 2024 BPC – ACO / ATO - 2025 BPC – Accountant - 2025 BPC – Accounts Officer - 2025 NBR – Data Entry / Control Operator - 2025
389
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই