কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
-
ক
হরপ্রসাদ শাস্ত্রী
-
খ
রামরাম বসু
-
গ
দেবেন্দ্রনাথ ঠাকুর
-
ঘ
অক্ষয়কুমার দত্ত
তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলি'। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
বাংলা গদ্যের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিত রামরাম বসু। তিনি বাংলা, সংস্কৃত, ফারসি ভাষায় পারদর্শি ছিলেন। প্রথম দিকে তিনি ভারতে খ্রিস্টধর্ম প্রচারের জন্য আসা মিশনারি পাদ্রীদের বাংলা শেখাতেন। তাঁর রচিত গদ্য ছিল ফারসি প্রভাবিত।
- রামরাম বসু ১৭৫৭ সালে হুগলী জেলার চুচুঁড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি কেরী সাহেবের মুর্শি নামে পরিচিত। কারণ, তিনি ১৭৯৩-১৭৯৬ সাল পর্যন্ত উইলিয়াম কেরীকে বাংলা শেখান।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন।
- রামরাম বসু ৭ আগস্ট, ১৮১৩ সালে মারা যান।
রামরাম বসুর সাহিত্যকর্মঃ
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১): এটি বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ ও বাংলা গদ্যে প্রথম জীবনচরিত। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য তিনি এটি রচনা করেন। এ গ্রন্থটি রচনার জন্য তিনি কলেজ থেকে তিনশত টাকা পারিতোষিক পান।
'লিপিমালা' (১৮০২): এটি প্রথম বাংলা পত্রসাহিত্য।
'খৃস্টস্তব', 'হরকরা', 'জ্ঞানোদয়', 'খৃস্ট বিবরণামৃতং'।
Related Question
View All-
ক
রামরাম বসু
-
খ
চন্ডীচরণ মুনশি
-
গ
মৃতুঞ্জয় বিদ্যালংকার
-
ঘ
গোলকনাথ শর্মা
-
ক
কাশীরাম দাস
-
খ
রামরাম বসু
-
গ
দ্বিজরামাদেব
-
ঘ
মুক্তরাম সেন
-
ক
প্রতাপাদিত্য চরিত্র
-
খ
হুতুম প্যাচার না
-
গ
বুড়ো শালিকের ঘাড়ে রো
-
ঘ
বেহুলা পাঁচালী
-
ক
কাশীরাম দাস
-
খ
দ্বিজরাম দেব
-
গ
রামরাম বসু
-
ঘ
মুত্তরাম বসু
-
ক
কাশীরাম দাস
-
খ
দ্বিজরাম দেব
-
গ
রাম রাম বসু
-
ঘ
মুক্তরাম সেন
-
ক
কাশীরাম দাশ
-
খ
দ্বিজরাম দেব
-
গ
রামরাম বসু
-
ঘ
মুক্তরাম সেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন