কোন গ্রন্থটি মহাকাব্য?

Updated: 3 months ago
  • অবকাশরঞ্জিনী
  • বৃত্রসংহার
  • বিরহ বিলাপ
  • বীরঙ্গনা কাব্য
29
উত্তরঃ

'বৃত্রসংহার' (১৮৭৫-৭৭) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত একটি মহাকাব্য। দুই খণ্ডে বিভক্ত জনপ্রিয় আখ্যানকাব্য 'বৃত্রসংহার' (প্রথম খণ্ড (১৮৭৫) এবং দ্বিতীয় খণ্ড (১৮৭৭) যা মহাকাব্য হিসেবে পরিচিত।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮-১৯০৩)

মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি মহাকাব্যের মধ্য দিয়ে তৎকালীন ইংরেজ শাসিত ভারতীয়দের, বিশেষত বাঙালি শিক্ষিত মহলে স্বদেশপ্রেমের উত্তেজনা সৃষ্টি করেন।

  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৭ এপ্রিল, ১৮৩৮ সালে হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- হুগলীর উত্তর পাড়া।
  • জীবন সায়াহ্নে তিনি অন্ধ হয়ে যান এবং চরম দারিদ্র্যের মুখে পতিত হয়ে ২৪ মে, ১৯০৩ সালে কলকাতার খিদিরপুরে মারা যান।

হেমচন্দ্র রচিত কাব্যগ্রন্থ সমূহের নাম:

  • 'চিন্তাতরঙ্গিণী' (১৮৬১): এটি তাঁর রচিত প্রথম কাব্য। এ কাব্য প্রতিবেশী এক বন্ধুর আত্মহত্যার ঘটনা অবলম্বনে রচিত। 'নলিনীবসন্ত' (১৮৬৪): এটি শেক্সপিয়রের The Tempest অবলম্বনে রচিত।
  • 'ছায়াময়ী' (১৮৮০): এটি দান্তের 'The Divine Comedy' অনুসারে রচিত।
  • 'কবিতাবলী' (১৮৭০): এটি খণ্ড কবিতার সংকলন),
  • 'বীরবাহু' (১৮৬৪), 'আশাকানন' (১৮৭৬), 'দশমহাবিদ্যা' (১৮৮২), 'চিত্তবিকাশ' (১৮৯৮)।

হেমচন্দ্র রচিত মহাকাব্যের নাম:

'বৃত্রসংহার' (১৮৭৫-৭৭): হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত দুই খণ্ডে বিভক্ত জনপ্রিয় আখ্যানকাব্য 'বৃত্রসংহার' (১ম খণ্ড-১৮৭৫, ২য় খণ্ড- ১৮৭৭), যা মহাকাব্য হিসেবে পরিচিত। হিন্দু জাতীয়তাবোধ প্রকাশের লক্ষ্যে হিন্দু পৌরাণিক কাহিনি অবলম্বনে তিনি এ মহাকাব্য রচনা করেন। বৃত্র নামক অসুর কর্তৃক স্বর্গবিজয় এবং দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন ও বৃত্রাসুরের নিধন এ মহাকাব্যের মূল বিষয়।

হেমচন্দ্র রচিত কবিতাসমূহ:

জীবন-সঙ্গীত: কবিতাটি মার্কিন কবি Henry Wadsworth Longfellow-র A Psalm of life শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ। নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবনপাঠের দীক্ষা গ্রহণের কথা কবিতাটিতে প্রকাশিত হয়েছে।

'ভারতসঙ্গীত', 'ভারতবিলাপ', 'গঙ্গার উৎপত্তি', 'পদ্মের মৃণাল', 'ভারতকাহিনী', 'অশোকতরু', 'কুলীন কন্যাগণের আক্ষেপ'।

Related Question

View All
Updated: 3 months ago
  • অবকাশ রঞ্জিনী
  • বৃত্রসংহার
  • বিরহ বিলাপ
  • বীরাঙ্গনা কাব্য
1.2k
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বিহারীলাল
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • মাইকেল মধুসূদন দত্ত
6.7k
  • ওকে দিয়ে এ কাজ হবে না
  • আমি আজ আলবত যাব
  • হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী
  • তিনি সৎ,তাই সকলেই তাকে শ্রদ্ধা করে
5.7k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই