গ্যাস ক্রোমাটোগ্রাফী কোনটির সমতুল্য?
-
ক
আংশিক চাপ
-
খ
নিম্নচাপ পাতন
-
গ
বাষ্প পাতন
-
ঘ
পাতন
গ্যাস ক্রোমাটোগ্রাফী আংশিক চাপের সমতুল্য।
ব্যাখ্যা:
- গ্যাস ক্রোমাটোগ্রাফী একটি বিশ্লেষণী পদ্ধতি যা মিশ্রণের উপাদানগুলিকে পৃথক, শনাক্ত এবং পরিমাণ নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে, একটি গ্যাসীয় নমুনা একটি স্তম্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা একটি নির্দিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ।
- আংশিক চাপ হল একটি মিশ্রণে প্রতিটি উপাদান দ্বারা প্রয়োগ করা চাপ।
- গ্যাস ক্রোমাটোগ্রাফীতে, বিভিন্ন উপাদানগুলি স্তম্ভের সাথে বিভিন্নভাবে মিথস্ক্রিয়া করে, যার ফলে তারা বিভিন্ন সময়ে স্তম্ভ থেকে বেরিয়ে আসে।
- একটি উপাদানের আংশিক চাপ স্তম্ভ থেকে বেরিয়ে আসার সময়কে প্রভাবিত করে। উচ্চ আংশিক চাপযুক্ত উপাদানগুলি দ্রুত স্তম্ভ থেকে বেরিয়ে আসে, যখন নিম্ন আংশিক চাপযুক্ত উপাদানগুলি ধীরে ধীরে বেরিয়ে আসে।
GC (গ্যাস ক্রোমোটোগ্রাফী)
যে বিশ্লেষণী পদ্ধতিতে স্থির তরল স্তর বা নিষ্ক্রিয় কঠিন অবলম্বকের সংস্পর্শে বাহক গ্যাস (He বা N2) প্রবাহিত করে মিশ্রণ থেকে উপাদানসমূহকে পৃথকভাবে আঙ্গিক ও মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে পৃথকীকরণ করা হয় তাকে গ্যাস ক্রোমোটোগ্রাফী বলে ।
গ্যাস ক্রোমোটোগ্রাফী মিশ্রণের উপাদান পৃথকীকরণ, শনাক্তকরণ ও পরিমাণ নির্ণয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং গুরুত্বপূর্ণ পৃথকীকরণ কৌশল । প্রকৃতপক্ষে গ্যাস ক্রোমোটোগ্রাফী কলাম ক্রোমোটোগ্রাফীর অন্তর্ভুক্ত । এখানে সচল মাধ্যম হিসেবে হিলিয়াম, নাইট্রোজেন বা হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয় যাদের বাহক গ্যাস বলে । গ্যাস ক্রোমোটোগ্রাফী পরিশোষণ ও বিভাজন দুই শ্রেণির । পরিশোষণের ক্ষেত্রে স্থির মাধ্যম কঠিন ও সচল মাধ্যম গ্যাস বলা হয় । এ জাতীয় ক্রোমোটোগ্রাফীকে গ্যাস কঠিন ক্রোমোটোগ্রাফী বা GSC বলে । বিভাজন শ্রেণির ক্ষেত্রে স্থির মাধ্যম তরল ও সচল মাধ্যমে গ্যাস হয় । এ জাতীয় ক্রোমোটোগ্রাফীকে গ্যাস তরল ক্রোমোটোগ্রাফী বা GLC বলে । GSC ও GLC কে একত্রে GC দ্বারা বুঝানো হয় ।
বৈশিষ্ট্যঃ
১. GC তে ব্যবহৃত যন্ত্রপাতি অন্যান্য ক্রোমোটোগ্রাফীর তুলনায় ব্যয় বহুল ।
২. GC সহজে ও দ্রুততার সাথে মিশ্রণ পৃথকীকরণ করতে সক্ষম ।
৩. GC তে কলামের তাপমাত্রা ব্যাপক পরিসরে পরিবর্তন হয় ।
৪. GC বিশেষত জৈব যৌগের ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
৫. GC এর সাম্য খুব দ্রুত স্থাপিত হয় ।
GC এর প্রয়োগঃ
১. মাতাল ড্রাইভারদের রক্তে অ্যালকোহলের পরিমাণ নির্ণয়ে GC ব্যবহৃত হয় ।
২. হাইড্রোকার্বন ও পেট্রোলিয়াম বিশ্লেষণে GC ব্যবহৃত হয় ।
৩. অ্যালকোহল ও ফেনল পৃথক করতে GC ব্যবহৃত হয় ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন