ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য ------
-
ক
জীবনানুভূতির গভীরতায়
-
খ
দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
-
গ
কাহিনীর সরলতা ও জটিলতায়
-
ঘ
ভাষার প্রকারভেদে
নাটক
নাটক সাহিত্যের একটি বিশেষ ধরন। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটক লেখা হয় অভিনয় করার জন্য। তাই নাটক লেখার আগেই তার অভিনয় করার যোগ্য হতে হয়। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। সংলাপ বলেই একজন অভিনেতা নাটকের বিভিন্ন বিষয়ে বলে থাকেন। তবে সংলাপই শেষ কথা নয়। সংলাপবিহীন অভিনয়ও নাটকের অংশ।
নাটক এর প্রেক্ষাপট
সাধারণ মানুষের মধ্যে গল্পে গল্পে যে নাটক গড়ে ওঠে, সাধারণ মানুষের গল্প অবলম্বন করে যার কাহিনি আবর্তিত এবং সাধারণ মানুষের মধ্যে কথ্যরীতিতে যে নাটক বেঁচে থাকে তাই লোকনাট্য।
সংস্কৃত আলঙ্কারিকগণ নাট্যসাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে স্থান দিয়েছেন। তাদের মতে কাব্য দুই প্রকার - দৃশ্য কাব্য ও শ্রব্য কাব্য। নাটক প্রধানত দৃশ্য কাব্য এবং এটি সকল প্রকার কাব্য সাহিত্যের শ্রেষ্ঠ -
| “ | কাব্যেষু নাটকং রম্যম্। | ” |
নাটক দৃশ্য ও শ্রব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত্ত করে তোলে। রঙ্গমঞ্চের সাহায্য ব্যতীত নাটকীয় বিষয় পরিস্ফুট হয় না। নাট্যোল্লিখিত কুশীলবগণ তাদের অভিনয় - নৈপুণ্যে নাটকের কঙ্কালদেহে প্রাণসঞ্চার করেন, তাকে বাস্তব রূপৈশ্বর্য্য দান করেন। নাটকে অনেক সময় পাত্র - পাত্রীদের কথায় নাট্যকার নিজের ধ্যান - ধারণার কথাও সংযোগ করে দেন। এইজন্য এটি সম্পূর্ণরূপে বস্তুনিষ্ঠ বা তন্ময় বা অবজেকটিভস্ না - ও হতে পারে। কিন্তু শ্রেষ্ঠ নাট্যকার নিজেকে যথাসাধ্য গোপনে রাখেন এবং তার চরিত্র - সৃষ্টির মধ্যে বিশেষ একটি নির্লিপ্ততা বর্তমান থাকে।
সংস্কৃত নাটক
সংস্কৃত নাটকে দেখা যায় যে, প্রথমতঃ পূর্বরঙ্গ বা মঙ্গলাচরণ, দ্বিতীয়তঃ সভাপূজা (সামাজিকগণের), তৃতীয়তঃ কবিসংজ্ঞা বা নাটকীয় বিষয় - কথন এবং তারপর প্রস্তাবনা। 'মঙ্গলাচরণে' সূত্রধর (তিনি জাতিতে ব্রাহ্মণ, সংস্কৃতজ্ঞ ও অভিনয় - পটু) রঙ্গভূমিতে উপস্থিত থেকে অভিনয় - কার্য্যের বিঘ্নপরিসমাপ্তির জন্য যে মঙ্গলাচরণ করেন তার নাম 'নান্দী'।
প্রস্তাবনার পর সাধারণতঃ প্রথম অঙ্ক আরম্ভ হয়। নাটকীয় কুশীলবগণ 'সূচিত' না হয়ে রঙ্গমঞ্চে প্রবেশ করতে পারে না। শুধু নায়ক বা আর্ত্ত যে - কোন চরিত্রের প্রবেশের জন্য সূচনার প্রয়োজন নেই। নাটকের ভাষায় গদ্য ও পদ্য উভয়ই ব্যবহৃত হয়। তবে, সংস্কৃত নাটকে বিদ্বানপুরুষ সাধারণতঃ সংস্কৃত, বিদুষী মহিলাগণ শৌরসেনী, রাজপুত্র ও শ্রেষ্ঠিগণ অর্দ্ধমাগধী, বিদূষক প্রাচ্যা এবং ধূর্ত্ত অবন্তিক ভাষা ব্যবহার করতেন।
ঐক্যনীতি
সনাতনপন্থী নাট্যকারগণ নাটকে তিনটি ঐক্যনীতি মেনে চলতেন। সেগুলো হলোঃ -
- সময়ের ঐক্যঃ নাটকীয় আখ্যানভাগ রঙ্গমঞ্চে দেখাতে যতক্ষণ সময় লাগে, বাস্তব জীবনে সংঘটিত হতে যেন ঠিক ততক্ষণ লাগে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এরিস্টটল এই কাল - নির্দেশ করতে গিয়ে একে 'সিঙ্গেল রিভোলিউশন অব দ্য সান' অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করেছেন।
- স্থানের ঐক্যঃ নাটকে এমন কোন স্থানের উল্লেখ থাকতে পারবে না, যেখানে নাট্য - নির্দেশিত সময়ের মধ্যে নাটকের কুশীলবগণ যাতায়াত করতে পারে না।
- ঘটনার ঐক্যঃ নাটকে এমন কোন দৃশ্য বা চরিত্র সমাবেশ থাকবে না, যাতে নাটকের মূল সুর ব্যাহত হতে পারে। সমস্ত চরিত্র ও দৃশ্যই নাটকের মূল বিষয় ও সুরের পরিপোষকরূপে প্রদর্শিত হওয়া চাই এবং নাটকটি যেন আদি, মধ্য ও অন্ত - সমন্বিত একটি অখণ্ডরূপে পরিস্ফুট হয়।
ইংরেজি সাহিত্যে বেন জনসন ঐক্যনীতি মেনে চলেছেন এবং শেক্সপিয়ার মাত্র দ্য টেম্পেস্ট এবং দ্য কমেডি অব এরর'স - এ এই নিয়ম মেনে চলেছেন। এইখানে উল্লেখযোগ্য যে, প্রাচীন সংস্কৃত নাটকে কাল, স্থান ও ঘটনার ঐক্য অনুঃসৃত হয়নি। ভবভূতির 'মহাবীর চরিত্রে' দ্বাদশবর্ষের ঘটনা নাট্যাকারে পরিবেশিত হয়েছে। চরিত্রে দ্বাদশবর্ষের ঘটনা নাট্যাকারে পরিবেশিত হয়েছে।
নাটকের উপাদান
- মূল ভাবনা বা প্রেমিজ: একটা নাটক তার দর্শককে কিছু বলতে চায়। নাট্যকার একটি ধারণাকে অবলম্বন করে একটি কাহিনি তৈরি করেন। কাহিনির মাধ্যমে তিনি তার ধারণাটিকে বলেন। তার এই মূল বক্তব্যটিই হল মূল ধারণা বা প্রেমিজ।
- কাহিনি বা প্লট: নাটকে সাধারণত একটি ঘটনা থাকে। কাহিনির শুরু, মধ্য ও শেষ থাকে। এক বা একাধিক মানুষের বা চরিত্রের কাহিনি বর্ণিত হতে থাকে। প্রধান কাহিনির পাশাপাশি নাটকে উপ - কাহিনি বা সাব - প্লট থাকতে পারে। তবে উপ - কাহিনি প্রধান কাহিনিকে সহায়তা করে।
- চরিত্র: নাটক যেই ব্যক্তিগুলোর কাহিনি বর্ণনা করে সেই ব্যক্তিগুলোই নাটকের চরিত্র। মূলত একটি নাটকে একজন প্রধান চরিত্র হয়। চরিত্রটি নাটকের শুরুতে যে রকম থাকে, নাটকের শেষে সে রকম থাকে না। ঘটনাপ্রবাহের প্রবাহে তার মধ্যে নানা রকম পরিবর্তন ঘটে।
- সংলাপ: নাটকের চরিত্র বা পাত্রপাত্রী কথোপকথন আকারে যা বলে সেটাই সংলাপ। সোজা কথায়, নাটকের চরিত্রের মুখের কথাগুলোকেই সংলাপ বলে।
নাটকের শ্রেণীবিভাগ
নাটকের শ্রেণীবিভাগ কোনো বিশেষ বিষয়কে ভিত্তি করে করা হয়নি। নানারকম বিষয়বস্তু অনুসারে নাটককে নানাভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। নাটকের শ্রেণীবিভাগগুলো এরকম: ক) ভাব সংবেদনা রীতি অনুসারে (০১) ট্রাজেডি (০২) কমেডি (০৩) ট্রাজি - কমেডি (০৪) মেলোড্রামা ও (০৫) ফার্স।
খ) বিষয়বস্তুর উৎসরীতি অনুসারে (০১) পৌরাণিক (০২) ঐতিহাসিক (০৩) ঐতিহাসিককল্প চরিত্রমূলক (০৪ ) সামাজিক (০৫) পারিবারিক (০৬) উপকথাশ্রয়ী ও (০৭) কাল্পনিক
গ) বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে (০১) ধর্মমূলক (০২) নীতিমূলক (০৩) আধ্যাত্মিক (০৪) রাজনৈতিক (০৫) অর্থনৈতিক (০৬) প্রেমমূলক (০৭) দেশপ্রেমমূলক (০৮) সমাজরীতিমূলক (০৯) ষড়যন্ত্রমূলক (১০) রোমাঞ্চকর দুঃস্বাহসমূলক ও (১১) অপরাধ আবিষ্কারমূলক প্রভৃতি
ঘ) উপাদানযোজনা বৈশিষ্ট্য অনুসারে (০১) গীতিনাট্য বা অপেরা (০২) যাত্রা (০৩) নৃত্যনাট্য (০৪) নাটক বা ড্রামা
ঙ) আয়তন বা অঙ্কসংখ্যা অনুসারে (০১) মহানাটক (০২) নাটক (০৩) নাটিকা (০৪) একাঙ্কিকা
চ) গঠন রীতি অনুসারে (০১) ক্লাসিক্যাল (০২) রোমান্টিক (০৩) দৃশ্যাবলী
ছ) রচনারীতি অনুসারে (০১) পদ্যনাটক (০২) গদ্যনাটক (০৩) গদ্য - পদ্যময় নাটক
জ) উপস্থাপনারীতি অনুসারে (০১) বাস্তবিক নাটক (০২) ভাবতান্ত্রিক নাটক (০৩) রূপক নাটক (০৪) সাংকেতিক নাটক (০৫) এক্সপ্রেশানিস্টিক নাটক
ঝ) উদ্দেশ্য অনুসারে (০১) ঘটনামূখ্য (মোলোড্রামা) (০২) চরিত্রমূখ্য (চরিত্রনাট্য) (০৩) রসমূখ্য (রসনাট্য) ও (০৪) তত্ত্বমূখ্য (তত্ত্বনাটক)
লোকনাট্য
সাধারণ মানুষের মধ্যে গল্পে গল্পে যে নাটক গড়ে ওঠে, সাধারণ মানুষের গল্প অবলম্বন করে যার কাহিনি আবর্তিত এবং সাধারণ মানুষের মধ্যে কথ্যরীতিতে যে নাটক বেঁচে থাকে তাই লোকনাট্য।
নাটক সাহিত্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ। কোনো দ্বন্দ্বমূলক আখ্যান যদি চরিত্রসমূহের সংলাপের মাধ্যমে মূর্ত হয়ে উঠে তাহলে তাকে নাটক বলে। নাটকে কাহিনি থাকে তবে কাহিনির চেয়ে মুখ্য হয়ে ওঠে চরিত্রসমূহের দ্বন্দ্ব। কাহিনি, চরিত্র, ঘটনাসমাবেশ ও সংলাপ হলো নাটকের মূল অঙ্গ।
নাটকঃ
রঙ্গমঞ্চে মানুষের সুখ-দুঃখকে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে। এর অপর নাম 'দৃশ্যকাব্য'। গদ্যরীতির উৎকর্ষের পরে নাটকের যাত্রা।
নাটক এর প্রকারভেদঃ
বাংলা নাটককে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়। যথা:
১. রসপ্রধান:
ক. ট্রাজেডি (কৃষ্ণকুমারী)
খ. কমেডি (চক্ষুদান)
গ. মেলোড্রামা (প্রফুল্ল)
ঘ. ফার্স/প্রহসন (একেই কি বলে সভ্যতা)
২. রূপপ্রধান:
ক. গীতিনাট্য (বাল্মীকি প্রতিভা)
খ. নৃত্যনাট্য (নটীর পূজা)
Key notes:
- কলকাতার লালবাজারে 'প্লে-হাউজ' এ প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় ১৭৫৩ সালে।
- বাংলা নাটক প্রথম অভিনীত হয় ১৭৯৫ সালে। হেরাসিম লেবেডেফ নামে রুশদেশীয় এক ব্যক্তি প্রথম The Disguise ও Love is the best Doctor নামে দুটি নাটক বাংলায় অনুবাদ করে এদেশীয় পাত্র-পাত্রীর দ্বারা অভিনয় করান।
- বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয় ১৮৩১ সালে।
- প্রথম বাংলা মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত 'ভদ্রার্জুন' (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনি। মহাভারত থেকে কাহিনি সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক।
- বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'শর্মিষ্ঠা' (১৮৫৯)। এটি রচিত হয়েছে পুরাণের কাহিনি অবলম্বনে।
- বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (১৮৬১)। উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে মধুসূদন এ নাটকের কাহিনি সংগ্রহ করেন। চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী।
- বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' (১৮৬০)। এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। এটি গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে রচিত।
- বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত 'বসন্ত কুমারী' (১৮৭৩)। বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবর্তী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে প্রত্যাখাত হয়ে ষড়যন্ত্র শুরু করে। পরিণামে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়, এটিই এ নাটকের মূল বিষয়।
- বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত 'জমীদার দর্পণ' (১৮৭৩)। অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনি এর মূল বিষয়।
- বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত 'কীর্তিবিলাস' (১৮৫২)। সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনি অবলম্বনে এটি রচিত। বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্রাজেডির রূপায়ণ এ নাটকের বৈশিষ্ট্য।
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০)। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। এ নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন। মাইকেল মধুসূদন A Native ছদ্মনামে ইংরেজিতে The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। চরিত্র: নবীন মাধব, তোরাপ।
- বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শারদোৎসব' (১৯০৮)।
- ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়।
বিখ্যাত নাটক | |
নাট্যকার | নাটকের নাম |
| তারাচরণ শিকদার | 'ভদ্রার্জুন' (১৮৫২): এটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। |
| যোগেন্দ্রচন্দ্র গুপ্ত | 'কীর্তিবিলাস' (১৮৫২): বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক। |
| রামনারায়ণ তর্করত্ন | 'কুলীনকুল সর্বস্ব' (১৮৫৪): এটি কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত। 'বেণী সংহার', 'যেমন কর্ম তেমন ফল (প্রহসন), 'উভয়সঙ্কট' (প্রহসন)। |
| মাইকেল মধুসূদন | 'শর্মিষ্ঠা', 'পদ্মাবতী', 'কৃষ্ণকুমারী', 'মায়াকানন'। |
| গিরিশচন্দ্র ঘোষ | 'প্রফুল্ল' (১৮৮৯): লেখকের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক। 'সীতার বনবাস', 'সীতাহরণ', সিরাজদ্দৌলা । |
| দীনবন্ধু মিত্র | 'নীলদর্পণ': এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। 'কমলে কামিনী', 'জামাই বারিক', 'নবীন তপস্বিনী', 'লীলাবতী'। |
| দ্বিজেন্দ্রলাল রায় | ঐতিহাসিক নাটক: 'সাজাহান', 'নুরজাহান', 'প্রতাপসিংহ', 'দুর্গাদাস', 'মেবারপতন', 'তারাবাঈ', 'তাপসী'। রোমান্টিক ও পৌরাণিক নাটক: 'সিংহলবিজয়', 'সীতা', 'ভীষ্ম', 'সোহরাব-রুস্তম', 'চন্দ্রগুপ্ত'। কাব্যনাট্য: 'পাষাণী'। সামাজিক নাটক: 'পরপারে', 'বঙ্গনারী', 'কল্কি অবতার', 'বিরহ', 'প্রায়শ্চিত্ত', 'আনন্দ বিদায়'। |
| রবীন্দ্রনাথ ঠাকুর | 'বাল্মীকি প্রতিভা': প্রথম প্রকাশিত নাটক। অধিকাংশের মতে, 'রূদ্রচণ্ড'। রূপক ও সাংকেতিক নাটক: 'ডাকঘর', 'কালের যাত্রা', 'তাসের দেশ', 'রাজা', 'অচলায়তন', 'রক্তকরবী'। নৃত্যনাট্য: 'চিত্রাঙ্গদা', 'চণ্ডালিকা', 'নটীর পূজা', 'শ্যামা'। কাব্যনাট্য: 'প্রকৃতির প্রতিশোধ', 'মায়ার খেলা', 'বিদায় অভিশাপ', 'রাজা ও রানী'। অন্যান্য নাটক: 'বিসর্জন', 'চিরকুমার সভা', 'বৈকুণ্ঠের খাতা', 'বসন্ত'। |
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | 'ষোড়শী', 'বিজয়া', 'রমা'। |
| কাজী নজরুল ইসলাম | 'ঝিলিমিলি': এটি ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ। 'আলেয়া', 'মধুমালা', 'পুতুলের বিয়ে'। |
| সৈয়দ ওয়ালীউল্লাহ | 'উজানে মৃত্যু', 'বহিপীর', 'তরঙ্গভঙ্গ', 'সুড়ঙ্গ'। |
| মুনীর চৌধুরী | 'রক্তাক্ত প্রান্তর': এটি তাঁর রচিত প্রথম নাটক। 'কবর': ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। 'মানুষ', 'দণ্ডকারণ্য', 'নষ্ট ছেলে', 'চিঠি', 'পলাশী ব্যারাক ও অন্যান্য'। |
| অমৃতলাল বসু | 'বিবাহ বিভ্রাট', 'চোরের উপর বাটপারি', 'ডিসমিস', 'কৃপণের ধন' (সবগুলোই প্রহসন)। |
| সিকান্দার আবু জাফর | 'সিরাজ-উদ্-দৌলা', 'মহাকবি আলাওল'। |
| মামুনুর রশীদ | 'গিনিপিগ', 'ওরা কদম আলী', 'ইবলিশ'। |
| জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর | 'পুরুবিক্রম নাটক', 'কিঞ্চিত জলযোগ' (প্রহসন)। |
| আব্দুল্লাহ আল মামুন | 'সুবচন নির্বাসনে', 'কোকিলারা'। |
| ক্ষীরোদপ্রসাদ | 'আলিবাবা', 'রঘুবীর'। |
| তুলশী লাহিড়ী | 'ছেঁড়াতার', 'পথিক'। |
| সাঈদ আহমদ | 'কালবেলা', 'তৃষ্ণায়'। |
| বিজন ভট্টাচার্য | ‘নবান্ন’ |
| আনিস চৌধুরী | 'মানচিত্র', 'এ্যালবাম'। |
| জিয়া হায়দার | ‘এলেবেলে’ |
| হানিফ সংকেত | 'শোধ-বোধ' |
| মমতাজ উদ্দিন আহমেদ | 'স্বাধীনতা আমার স্বাধীনতা', ‘সুখী মানুষ’ |
| জোবেদা খানম | 'ওরে বিহঙ্গ' |
| ইব্রাহীম খলিল | ‘স্পেনবিজয়ী মুসা’ |
| শাহাদৎ হোসেন | 'আনারকলি', 'মসনদের মোহ'। |
Related Question
View All-
ক
৬টি
-
খ
৪টি
-
গ
৫টি
-
ঘ
৭টি
-
ক
কৃষ্ণকুমারী
-
খ
বীরাঙ্গনা
-
গ
বিসর্জন
-
ঘ
নীলদর্পণ
-
ক
কৃষ্ণকুমারী
-
খ
বীরাঙ্গনা
-
গ
বিসর্জন
-
ঘ
নীলদর্পন
-
ক
মহাকাব্য
-
খ
আত্মজীবনী
-
গ
গল্প
-
ঘ
নাটক
-
ক
আনিস চৌধুরী
-
খ
সাঈদ আহমেদ
-
গ
কল্যাণ মিত্র
-
ঘ
মুনীর চৌধুরী
-
ক
অতিরঞ্জন
-
খ
অতিকথন
-
গ
চরিত্রের আধিক্য
-
ঘ
কম চরিত্রের উপস্থিতি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন