দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
-
ক
দুই ভাষায় রচিত পুঁথি
-
খ
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
-
গ
তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
-
ঘ
আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
'দোভাষী পুঁথি' শুধু দুটি ভাষায় রচিত পুঁথি নয় । বাংলা, হিন্দি, ফারসি, আরবি, তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত পুঁথিই হলো 'দোভাষী পুঁথি' ।
- 'দোভাষী পুঁথি' শুধু দুটি ভাষায় রচিত পুঁথি নয় ।
- বাংলা, হিন্দি, ফারসি, আরবি, তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত পুঁথিই হলো 'দোভাষী পুঁথি' ।
অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দমিশ্রিত এক ধরনের বিশেষ ভাষারীতিতে যে সব কাব্য রচিত হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে 'পুঁথি সাহিত্য' নামে চিহ্নিত। কলকাতার সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত হয়ে এই ধারার কাব্য দেশময় প্রচারিত হয়েছিল বলে 'বটতলার পুঁথি' নামেও একে চিহ্নিত করার প্রচেষ্টা চলেছে। কেউ কেউ এই শ্রেণীর কাব্যকে আরবি-ফারসি শব্দের প্রাচুর্যপূর্ণ ব্যবহারের জন্য 'দোভাষী পুঁথি' নামে অভিহিত করেছেন। কিন্তু এতে মাত্র দুটি ভাষার শব্দ নয়, বাংলা-হিন্দি-তুর্কি ভাষার শব্দের সংমিশ্রণও এতে ঘটেছে।
শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন:
- কবি কৃষ্ণরাম দাস: এই ধারায় প্রথম কাব্য রচনা করেন। 'রায়মঙ্গল' তাঁর কাব্যের নাম।
- ফকির গরীবুল্লাহ: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ। মিশ্র ভাষারীতিতে তাঁর রচিত কাব্যগুলো হচ্ছে: 'আমীর হামজা' (প্রথম অংশ), 'জঙ্গনামা',
'ইউসুফ-জোলেখা', 'সোনাভান', 'সত্যপীরের পুঁথি'। - সৈয়দ হামজা: মিশ্র ভাষারীতিতে তাঁর রচিত কাব্যগুলো হচ্ছে: 'আমীর হামজা' (২য় অংশ), 'জৈগুনের পুথি', 'হাতেম তাই'। তার 'মধুমালতী' কাব্যটি পুঁথি সাহিত্যের ধারার অনুসারী নয়, কবি সম্ভবত ফারসি কাব্য থেকে বঙ্গানুবাদ করে এ কাব্যের রূপ দেন।
- মালে মুহম্মদ, মুহম্মদ খাতের, আব্দুর রহিম নামও বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
Related Question
View Allপুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?
-
ক
আঞ্চলিক
-
খ
মিশ্র
-
গ
সংস্কৃত
-
ঘ
হিন্দি
বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?
-
ক
নূরনামা
-
খ
আমীর হামজা
-
গ
গুপি চন্দ্রের সন্ন্যাস
-
ঘ
মহুয়া
পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?
-
ক
ভারত চন্দ্র রায়
-
খ
কাজী দৌলত
-
গ
আবদুল হাকিম
-
ঘ
ফকির গরীবুল্লাহ
আরবি-ফারসি শব্দ মিশ্রিত কাব্যকে কোন ধরনের সাহিত্য বলে?
-
ক
নাথ সাহিত্য
-
খ
পুঁথি সাহিত্য
-
গ
মর্সিয়া সাহিত্য
-
ঘ
লোক সহিত্য
পুঁথিসাহিত্যের লেখক কে?
-
ক
আব্দুল হাকিম
-
খ
সৈয়দ হামজা
-
গ
শাহ মহম্মদ সগীর
-
ঘ
আলাওল
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ---
-
ক
ভরত চন্দ্র রায়
-
খ
দৌলত কাজী
-
গ
সৈয়দ হামজা
-
ঘ
আব্দুল হাকিম
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন